Dhaka , Tuesday, 17 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সুবর্ণচরে দাফনের ১৬২ দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন fa fa-square কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা fa fa-square কোম্পানীগঞ্জ বসুরহাট অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজে কোরআন সবক ও স্পেলিং বি প্রতিযোগিতা অনুষ্ঠিত fa fa-square কোম্পানীগঞ্জে বসুরহাটে ২৮ নভেম্বর আন্তর্জাতিক নাশিদ ও প্রজন্ম সম্মেলন, fa fa-square সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন fa fa-square সেনবাগে ইয়াবাসহ নোবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ দিনের কারাদণ্ড fa fa-square ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে কোম্পানীগঞ্জ থানার গেটে স্থাপন অভিযোগ বাক্স fa fa-square নোয়াখালী পাসপোর্ট অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, বিশেষ সংকেতে মেলে বাড়তি সুবিধা! fa fa-square নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতির নির্বাচন ২১ নভেম্বর, সাত দফা ইশতেহার ঘোষণা fa fa-square ডায়াবেটিস সচেতনতায় নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজন

কোম্পানীগঞ্জ বসুরহাট অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজে কোরআন সবক ও স্পেলিং বি প্রতিযোগিতা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত বসুরহাট অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র কোরআন সবক প্রদান অনুষ্ঠান ও ইংরেজি বানান প্রতিযোগিতা ‘স্পেলিং বি কম্পিটিশন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে কোরআন সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট ইসলামিয়া কামেল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা ফয়েজ উল্লাহ।

প্রতিষ্ঠানের আরবি শিক্ষক হাফেজ মাওলানা নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মাওলানা নূরুল আফসার। শিক্ষার্থীদের কোরআন সবক প্রদান করেন বসুরহাট কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা কামরুল হাসান কাসেমী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মিজানুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভার সাবেক আমির মাওলানা মোশারফ হোসেন এবং চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হানিফ আনসারী।

অনুষ্ঠানের আয়োজক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের অ্যাডমিন ডিরেক্টর আবদুল কাদের রাহিদ।

মাওলানা ফয়েজ উল্লাহর পরিচালনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কোরআন সবক পর্বের সমাপ্তি হয়।

পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ইংরেজি বানান প্রতিযোগিতা ‘স্পেলিং বি কম্পিটিশন-২০২৬’।

ফাতেমা জান্নাতুল ফেরদৌস ও ফাতেমা জান্নাতুল রিপার সঞ্চালনায় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাবনী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিদারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বেলায়েত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান এবং এডমিন ডিরেক্টর আব্দুল কাদের রাহিদ প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুরুল আফসার উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইংরেজি শব্দের সঠিক বানান বলার মাধ্যমে নিজেদের মেধা ও ভাষাগত দক্ষতার পরিচয় দেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা, শব্দভান্ডার ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে কোরআন সবক ও স্পেলিং বি প্রতিযোগিতার আয়োজনটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সুবর্ণচরে দাফনের ১৬২ দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

কোম্পানীগঞ্জ বসুরহাট অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজে কোরআন সবক ও স্পেলিং বি প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: 09:52:51 am, Monday, 16 November 2026