Dhaka , Monday, 16 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে বসুরহাটে ২৮ নভেম্বর আন্তর্জাতিক নাশিদ ও প্রজন্ম সম্মেলন, fa fa-square সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন fa fa-square সেনবাগে ইয়াবাসহ নোবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ দিনের কারাদণ্ড fa fa-square ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে কোম্পানীগঞ্জ থানার গেটে স্থাপন অভিযোগ বাক্স fa fa-square নোয়াখালী পাসপোর্ট অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, বিশেষ সংকেতে মেলে বাড়তি সুবিধা! fa fa-square নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতির নির্বাচন ২১ নভেম্বর, সাত দফা ইশতেহার ঘোষণা fa fa-square ডায়াবেটিস সচেতনতায় নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজন fa fa-square কোম্পানীগঞ্জ বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ, fa fa-square মেঘনার ভাঙনে ক্রমেই ছোট হচ্ছে হাতিয়া, বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি fa fa-square চাটখিলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধের,গ্রেপ্তার ২.

নোয়াখালী পাসপোর্ট অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, বিশেষ সংকেতে মেলে বাড়তি সুবিধা!

নোয়াখালীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালচক্রের দৌরাত্ম্যে সাধারণ সেবাপ্রত্যাশীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। অভিযোগ রয়েছে, দালালের মাধ্যমে আবেদন জমা দিলে কাগজপত্রে বিশেষ সংকেত বা চিহ্নের মাধ্যমে দ্রুত সেবা পাওয়া যায়। অন্যদিকে, দালালের সহায়তা ছাড়া সরাসরি আবেদন করতে গেলে নানা অজুহাতে হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এ সুযোগে সেবাপ্রত্যাশীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালালচক্রের বিরুদ্ধে।

রোববার (১৫ নভেম্বর) সকালে নোয়াখালীর আঞ্চলিক পাসপোর্ট অফিস ঘুরে সেবাপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে এসব অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ অনুযায়ী, পাসপোর্ট অফিসের বাইরের একটি দালালচক্র বিশেষ সংকেত ব্যবহার করে আবেদনকারীদের কাগজপত্র অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কাছে পৌঁছে দেয়। নাগরিকত্ব সনদে সাংকেতিক চিহ্ন দেওয়া থাকলে দ্রুত ফিঙ্গারপ্রিন্ট, ছবি তোলা ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সুবিধা পেতে প্রতিটি পাসপোর্টের বিপরীতে দালালদের অতিরিক্ত ৩ থেকে ৫ হাজার টাকা দিতে হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অন্যদিকে, দালালের মাধ্যমে আবেদন না করলে দীর্ঘ লাইনে দাঁড়ানোসহ নানা ভোগান্তিতে পড়তে হয় বলে অভিযোগ রয়েছে। সামান্য ভুল কিংবা তথ্যের গরমিল দেখিয়ে আবেদনপত্র ফিরিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন সেবাপ্রত্যাশীরা।

সরেজমিনে দেখা যায়, নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে ঢাকা-নোয়াখালী চার লেন সড়কের পশ্চিম পাশে গড়ে উঠেছে একটি মার্কেট। সেখানে কম্পিউটার ও ফটোকপির দোকানের আড়ালে প্রকাশ্যেই চলছে পাসপোর্ট-সংক্রান্ত দালালদের তৎপরতা। এসব দোকানকে কেন্দ্র করেই সক্রিয় রয়েছে দালালচক্রের সদস্যরা।

সেবাপ্রত্যাশীদের অভিযোগ, সিরিয়াল ছাড়া আবেদন জমা দেওয়ার জন্য ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট পাওয়ার জন্য ২ হাজার টাকা এবং নামের বানান ও জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, দালালচক্রের সদস্যরা নিজেরা পাসপোর্ট অফিসে উপস্থিত না হয়েও আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত নাগরিকত্ব সনদে বিশেষ সাংকেতিক কোড ব্যবহার করেন। এসব সংকেতের মাধ্যমে অফিসের ভেতরে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আবেদনকারীর পরিচয় পৌঁছে দেওয়া হয়। ফলে দালালের মাধ্যমে আসা ব্যক্তিরা তুলনামূলক দ্রুত সেবা পেলেও সাধারণ আবেদনকারীদের ভোগান্তিতে পড়তে হয়।

সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সুপারিনটেনডেন্ট মো. সাইজ উদ্দিন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জাহাঙ্গীর আলম, সাব্বির হাসান সাকিব, তাসলিমা আক্তার ও উজ্জ্বল হোসেনকে ঘিরে এই দালাল সিন্ডিকেটের নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. মেহেদী হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

সাধারণ সেবাপ্রত্যাশীদের দাবি, পাসপোর্ট অফিসের ভেতরে ও বাইরে সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে দালালের প্রভাবমুক্ত পরিবেশে হয়রানি ছাড়াই সরকারি সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে বসুরহাটে ২৮ নভেম্বর আন্তর্জাতিক নাশিদ ও প্রজন্ম সম্মেলন,

নোয়াখালী পাসপোর্ট অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, বিশেষ সংকেতে মেলে বাড়তি সুবিধা!

প্রকাশিত: 05:41:51 am, Sunday, 15 November 2026