Dhaka , Tuesday, 3 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কবিরহাটে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন! fa fa-square কোম্পানীগঞ্জে জমির সীমানার খুঁটি উপড়ে ফেলা ও গাছ কেঁটে ফেলার অভিযোগ-থানায়। fa fa-square নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট fa fa-square বসুরহাটে স্টার লাইন কাউন্টারে ব্যবসায়ীকে মারধর করে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, ৩ উদ্যোক্তাকে ৩ লাখ ৬০ হাজার টাকার ঋণ বিতরণ fa fa-square নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হ/ত্যার বিচারের দাবি fa fa-square নোয়াখালীতে জাতীয় যুব দিবস উদযাপন, ৩ যুব সংগঠন পেল ৩ লাখ ৯০ হাজার টাকার ঋণ, fa fa-square কোম্পানীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, বর্ণাঢ্য র‍্যালি fa fa-square নোবিপ্রবি শিক্ষকের আমরণ অনশনের ছয় মাস পরেও মেলেনি অধ্যাপক পদে পদোন্নতি fa fa-square এইচএসসিতে কুমিল্লা বোর্ডের ছয় জেলার মধ্যে সর্বনিম্ন পাসের হার নোয়াখালীতে

কবিরহাটে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার লাগানোর খবর পাওয়া গেছে। দেয়াল ও বিদ্যুতের খুঁটিসহ বিভিন্ন স্থানে এসব পোস্টার দেখা গেলেও কারা এগুলো লাগিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাটইয়া ইউনিয়নের বিভিন্ন দেয়াল ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে এবং বিদ্যুতের খুঁটিতে আওয়ামী লীগের পোস্টার লাগানো রয়েছে। পোস্টারগুলোর ওপরের অংশে শেখ মুজিবুর রহমান, সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের ছবি রয়েছে।

এর নিচে কবিরহাট পৌরসভার সাবেক মেয়র ও বাটইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন শাহিনের ছবি রয়েছে। এরপর জহির উদ্দিন রুবেল ও ইমরান হোসেন নামে দুজনের ছবি দেখা যায়। তাঁদের পরিচয় হিসেবে যথাক্রমে ‘৭নং বাটইয়া ইউনিয়ন যুবলীগ’ ও ‘৭নং বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগ’ লেখা রয়েছে।

পোস্টারের মাঝখানে লেখা রয়েছে, ‘আসছে ফাগুন, আমরা হবো দিগুণ’, ‘ডিসেম্বর দিচ্ছে ডাক, পাকবাহিনী নিপাত যাক’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে এসব পোস্টার কারা লাগিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে বক্তব্য জানতে প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত কবিরহাট থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

**প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত পোস্টার লাগানোর ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।**

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কবিরহাটে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

কবিরহাটে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

প্রকাশিত: 08:27:22 pm, Monday, 2 November 2026