Dhaka , Sunday, 15 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতির নির্বাচন ২১ নভেম্বর, সাত দফা ইশতেহার ঘোষণা fa fa-square ডায়াবেটিস সচেতনতায় নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজন fa fa-square কোম্পানীগঞ্জ বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ, fa fa-square মেঘনার ভাঙনে ক্রমেই ছোট হচ্ছে হাতিয়া, বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি fa fa-square চাটখিলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধের,গ্রেপ্তার ২. fa fa-square পরকীয়ার জেরে শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ fa fa-square এনামুল হক মঞ্জুর নেতৃত্বে কোম্পানীগঞ্জে রামপুর ইউনিয়ন ছাত্রদলের বিশাল শুভেচ্ছা মিছিল fa fa-square সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন fa fa-square নোয়াখালী ও ফেনীর ১১ কেন্দ্রে ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে উদয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত fa fa-square নোয়াখালীতে জামায়াতের সম্মেলনে সরকারের বিরুদ্ধে মাওলানা এটিএম মাসুমের অভিযোগ

কোম্পানীগঞ্জ বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ,

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় ওয়ারিশ সূত্রে পাওয়া ২০১ শতাংশ জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কহিনুর বেগম নামে এক নারী আবুল কালামসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কহিনুর বেগম ও তাঁর ভাইয়েরা বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বসুরহাট-কবিরহাট সড়কসংলগ্ন চরকাঁকড়া মৌজায় ১১টি দাগে ওয়ারিশ সূত্রে পাওয়া জমির মালিকানা দাবি করছেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা ওই জমি ভোগদখল করে আসছেন। তবে অভিযুক্ত ব্যক্তিরা জমিটি দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় বিরোধ সৃষ্টি ও হুমকি দিয়ে আসছেন।

অভিযোগে বলা হয়, প্রায় এক মাস আগে থেকে অভিযুক্ত ব্যক্তিরা বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করেন। এতে বাধা দিলে অভিযোগকারী ও তাঁর স্বজনদের মারধর, খুন-জখমসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। এমনকি জমিতে গেলে প্রাণ নিয়ে ফিরতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন কহিনুর বেগম।

অভিযোগকারীর দাবি, গত ১৩ নভেম্বর ২০২৬ সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বিরোধপূর্ণ জমি নিয়ে নতুন করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এতে যেকোনো সময় সংঘর্ষ ও রক্তপাতের আশঙ্কা রয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন।

কহিনুর বেগম ও তাঁর স্বজনদের দাবি, জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এ বিষয়ে মামলা নম্বর ২৬/২০১৮। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় কীভাবে তাঁদের দাবিকৃত জমিতে ভবন নির্মাণ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেও কোনো প্রতিকার না পেয়ে আইনি সহায়তা চেয়ে থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান অভিযোগকারী।

লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে আবুল কালাম, নিজাম উদ্দিন ফারুক, আবুল খায়ের, হাবিবুর রহমান, বেলাল আহম্মদ, আল্য উদ্দিন, সামছুনউদ্দিন ও মাঈন উদ্দিনসহ ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের ঠিকানা বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাসেম মেনশন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে জমিটির অবস্থান হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানাধীন বসুরহাট পৌরসভার সংশ্লিষ্ট মৌজার সিএস খতিয়ানের ২৭, ২৮, ৭০, ৭২, ৭৫, ৭৬, ৭৮, ৮২, ১৭৪, ২০৮ ও ২০৯ নম্বর দাগ এবং বিএস ১৯৪৮৩ নম্বর দাগে মোট ২০১ শতাংশ জমির কথা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এসআই সুমন দাস জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে আপাতত নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতির নির্বাচন ২১ নভেম্বর, সাত দফা ইশতেহার ঘোষণা

কোম্পানীগঞ্জ বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ,

প্রকাশিত: 02:24:08 pm, Saturday, 14 November 2026