Dhaka , Sunday, 15 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতির নির্বাচন ২১ নভেম্বর, সাত দফা ইশতেহার ঘোষণা fa fa-square ডায়াবেটিস সচেতনতায় নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজন fa fa-square কোম্পানীগঞ্জ বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ, fa fa-square মেঘনার ভাঙনে ক্রমেই ছোট হচ্ছে হাতিয়া, বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি fa fa-square চাটখিলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধের,গ্রেপ্তার ২. fa fa-square পরকীয়ার জেরে শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ fa fa-square এনামুল হক মঞ্জুর নেতৃত্বে কোম্পানীগঞ্জে রামপুর ইউনিয়ন ছাত্রদলের বিশাল শুভেচ্ছা মিছিল fa fa-square সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন fa fa-square নোয়াখালী ও ফেনীর ১১ কেন্দ্রে ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে উদয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত fa fa-square নোয়াখালীতে জামায়াতের সম্মেলনে সরকারের বিরুদ্ধে মাওলানা এটিএম মাসুমের অভিযোগ

চাটখিলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধের,গ্রেপ্তার ২.

নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। শনিবার (১৪ নভেম্বর) সকালে নিহতের ছেলে মো. আলমগীর চাটখিল থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মীর হোসেনের নাতি ইয়াসিন বাড়ির পাশে কয়েকজন শিশুকে নিয়ে ফুটবল খেলছিল। এ সময় ফয়সালের মা রওশন আরা মাঠের মাঝখান দিয়ে যাওয়ার সময় তাঁর গায়ে ফুটবল লাগে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি শিশুদের বলটি নিয়ে বাড়িতে চলে যান।

পরে হাবীব বল আনতে গেলে রওশন আরা বলটি ফেরত দেননি। একপর্যায়ে হাবীব বলের পরিবর্তে তাঁদের একটি পানির বালতি নিয়ে চলে যায়। এ ঘটনায় হাবীবের মা ছেলেকে বকাঝকা করে বালতিটি ফেরত দিতে এবং বল আনতে গেলে রওশন আরার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরে ফয়সালের স্ত্রী মুঠোফোনে তাঁর স্বামীকে বিষয়টি জানান। একপর্যায়ে ফয়সাল ৭ থেকে ৮ জনকে সঙ্গে নিয়ে হাবীবদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

এ সময় নাতি ও পরিবারের অন্য সদস্যদের রক্ষা করতে এগিয়ে গেলে ফয়সাল মীর হোসেনকে মারধর করেন এবং মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলের দায়ের করা হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতির নির্বাচন ২১ নভেম্বর, সাত দফা ইশতেহার ঘোষণা

চাটখিলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধের,গ্রেপ্তার ২.

প্রকাশিত: 01:55:57 pm, Saturday, 14 November 2026