Dhaka , Saturday, 14 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন fa fa-square নোয়াখালী ও ফেনীর ১১ কেন্দ্রে ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে উদয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত fa fa-square নোয়াখালীতে জামায়াতের সম্মেলনে সরকারের বিরুদ্ধে মাওলানা এটিএম মাসুমের অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেপ্তার fa fa-square সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ: শোক জানিয়ে ‘মৃত্যুর মিছিল’ থামানোর আহ্বান ছাত্রদল সেক্রেটারি নাছিরের fa fa-square সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, প্রাণ গেল তিন তরুণের fa fa-square সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, প্রাণ গেল তিন তরুণের fa fa-square সারাদেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন জমার সময় ১৪ ডিসেম্বর fa fa-square নোবিপ্রবির গবেষণায় ধানের নতুন ব্যাকটেরিয়া প্রজাতি শনাক্ত, নামকরণ বাংলাদেশের নামে fa fa-square চাটখিলে নিখোঁজের ৬ দিন পর শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার, শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটি চাপা

নোয়াখালী ও ফেনীর ১১ কেন্দ্রে ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে উদয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালী ও ফেনীর ১১টি কেন্দ্রে প্রায় ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘উদয় বৃত্তি পরীক্ষা-২০২৬’। ‘স্বপ্ন দেখ বড়, এগিয়ে চল দৃঢ়’ স্লোগানকে সামনে রেখে উদয় এইড ফাউন্ডেশনের উদ্যোগে এ পরীক্ষার আয়োজন করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় একযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সেনবাগ এবং ফেনীর দাগনভূঞা উপজেলার ১১টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। এতে তিন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, তৃণমূল পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব, আত্মবিশ্বাস এবং বড় স্বপ্ন দেখার মানসিকতা গড়ে তুলতে কাজ করছে উদয় এইড ফাউন্ডেশন।

তিনি আরও বলেন, ফাউন্ডেশনের কার্যক্রম শুধু বৃত্তি পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্বের বিকাশে বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, সন্তানদের নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসা অভিভাবকেরা এ উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেছে। আয়োজকদের আশা, এ উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

নোয়াখালী ও ফেনীর ১১ কেন্দ্রে ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে উদয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: 03:20:08 pm, Friday, 13 November 2026