Dhaka , Thursday, 12 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সারাদেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন জমার সময় ১৪ ডিসেম্বর fa fa-square নোবিপ্রবির গবেষণায় ধানের নতুন ব্যাকটেরিয়া প্রজাতি শনাক্ত, নামকরণ বাংলাদেশের নামে fa fa-square চাটখিলে নিখোঁজের ৬ দিন পর শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার, শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটি চাপা fa fa-square মেঘনার ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, নোয়াখালীতে কৃষিজমিতে বাড়ছে বসতি fa fa-square সরকারি রাস্তা কি কারও ব্যক্তিগত সম্পত্তি? বসুরহাট পৌরসভা জুড়ে অবৈধ দখল ও নির্মাণসামগ্রীতে জনদুর্ভোগ fa fa-square সেনবাগে বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, দেবরের বিরুদ্ধে; নারীসহ আহত ৪ fa fa-square কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তলন fa fa-square কোম্পানীগঞ্জে মাদক সেবনের টাকার জন্য বাবা-মাকে মারধর, ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে fa fa-square কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মাওঃ মোতালেব হোসাইন পারভেজ, fa fa-square আট পিস্তল সামনে রেখে হুমকির ভিডিও, কবিরহাট থেকে ‘বুলেট হৃদয়’ গ্রেপ্তার

নোবিপ্রবির গবেষণায় ধানের নতুন ব্যাকটেরিয়া প্রজাতি শনাক্ত, নামকরণ বাংলাদেশের নামে

কৃষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা ধানের কালচে হয়ে যাওয়া ছড়ার ছবি থেকেই শুরু হয় গবেষণার সূত্রপাত। দীর্ঘ গবেষণা ও জিনোমিক বিশ্লেষণের পর ধানের দানা বিবর্ণ হওয়ার সঙ্গে সংশ্লিষ্ট নতুন এক প্রজাতির ব্যাকটেরিয়া শনাক্ত করার দাবি করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একদল গবেষক। নতুন প্রজাতিটির নাম প্রস্তাব করা হয়েছে বাংলাদেশের নাম অনুসারে *Pantoea bangladeshensis sp. nov. NSTU24*।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে নোবিপ্রবির কৃষি বিভাগের শিক্ষার্থী অর্ণব গোস্বামী অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেলের তত্ত্বাবধানে রাজশাহীর তানোর উপজেলার আক্রান্ত ধানখেত থেকে নমুনা সংগ্রহ করেন। ধানের গ্রেইন ডিসকালারেশন বা দানা বিবর্ণ হওয়ার পেছনে দায়ী অজানা রোগজীবাণু শনাক্ত করাই ছিল এ গবেষণার মূল লক্ষ্য।

গবেষণার শুরুতে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন, এ রোগের জন্য Burkholderia গণের ব্যাকটেরিয়া দায়ী হতে পারে। এ লক্ষ্যে সংগৃহীত নমুনা থেকে সাতটি সন্দেহভাজন ব্যাকটেরিয়া কলোনি আলাদা করা হয়। পরে প্যাথোজেনিসিটি পরীক্ষায় দুটি আইসোলেট পাওয়া যায়, যেগুলো মাঠের আক্রান্ত ধানের মতো একই ধরনের রোগ সৃষ্টি করতে সক্ষম।

পরবর্তী সময়ে আংশিক জিনগত বিশ্লেষণে দেখা যায়, ব্যাকটেরিয়াগুলো Burkholderia নয়, বরং Pantoea গণের অন্তর্ভুক্ত। এরপর পূর্ণ জিনোম সিকোয়েন্সিং ও জিনোমিক বিশ্লেষণের মাধ্যমে গবেষক দলটি ব্যাকটেরিয়াটিকে নতুন প্রজাতি হিসেবে চিহ্নিত করার দাবি করে। বাংলাদেশের পরিচয় তুলে ধরতে প্রজাতিটির নাম প্রস্তাব করা হয় *Pantoea bangladeshensis sp. nov. NSTU24*।

গুরুত্বপূর্ণ এ গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন নোবিপ্রবির ড. পীযূস কান্তি ঝাঁ, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের অংকন দত্ত, ডিএনএ সলিউশন লিমিটেডের মাকসুদুর রহমান নায়েম, নোবিপ্রবির এ বি জেড নাইমুর রহমান এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম।

কৃষকদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবি থেকে শুরু হওয়া এ গবেষণা বাংলাদেশের কৃষি ও জীবাণুবিজ্ঞানের গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। একই সঙ্গে ধানের রোগ শনাক্তকরণ ও ভবিষ্যতে কার্যকর রোগ ব্যবস্থাপনা কৌশল উদ্ভাবনে গবেষণাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সারাদেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন জমার সময় ১৪ ডিসেম্বর

নোবিপ্রবির গবেষণায় ধানের নতুন ব্যাকটেরিয়া প্রজাতি শনাক্ত, নামকরণ বাংলাদেশের নামে

প্রকাশিত: 09:39:25 am, Thursday, 12 November 2026