Dhaka , Monday, 21 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকারের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার fa fa-square কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম fa fa-square হাতিয়ার জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২ fa fa-square সেনবাগে আ’লীগের মিছিল ও ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহার fa fa-square চুলার এসএস পাইপে লুকিয়ে ইয়াবা পাচার, নোয়াখালীতে ৬ হাজার পিসসহ গ্রেপ্তার ১ fa fa-square কোম্পানীগঞ্জে দরিদ্র ছাত্রীদের বিনামূল্যে কলেজে ভর্তির আহ্বান fa fa-square কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা fa fa-square কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত fa fa-square কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা, fa fa-square হাতিয়ায় ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ ফখরুল ইসলাম।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের পুকুরে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, একই দিনে উপজেলার ১৭টি প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশের মোট ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার।

পোনা অবমুক্তকালে সংসদ সদস্য ফখরুল ইসলাম বলেন, মৎস্য খাতের সম্প্রসারণ, স্থানীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি মৎস্য খাতকে কর্মসংস্থান সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে স্থানীয় জাতের মাছের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকারের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি ফখরুল ইসলাম

প্রকাশিত: 05:33:15 pm, Sunday, 20 September 2026