Dhaka , Saturday, 14 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন fa fa-square নোয়াখালী ও ফেনীর ১১ কেন্দ্রে ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে উদয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত fa fa-square নোয়াখালীতে জামায়াতের সম্মেলনে সরকারের বিরুদ্ধে মাওলানা এটিএম মাসুমের অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেপ্তার fa fa-square সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ: শোক জানিয়ে ‘মৃত্যুর মিছিল’ থামানোর আহ্বান ছাত্রদল সেক্রেটারি নাছিরের fa fa-square সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, প্রাণ গেল তিন তরুণের fa fa-square সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, প্রাণ গেল তিন তরুণের fa fa-square সারাদেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন জমার সময় ১৪ ডিসেম্বর fa fa-square নোবিপ্রবির গবেষণায় ধানের নতুন ব্যাকটেরিয়া প্রজাতি শনাক্ত, নামকরণ বাংলাদেশের নামে fa fa-square চাটখিলে নিখোঁজের ৬ দিন পর শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার, শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটি চাপা

নোয়াখালীতে জামায়াতের সম্মেলনে সরকারের বিরুদ্ধে মাওলানা এটিএম মাসুমের অভিযোগ

চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ:

ক্ষমতাসীন সরকার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবেন না। প্রয়োজন হলে আগের চেয়ে দ্বিগুণ শক্তিতে প্রতিরোধ গড়ে তোলা হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন ও ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত জেলা আমীরের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকারের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ।

সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জন্য ইসহাক খন্দকারকে নোয়াখালী জেলা জামায়াতের আমীর হিসেবে নির্বাচিত করা হয়। পরে প্রধান অতিথি মাওলানা এটিএম মাসুম তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা আমীর স্বাগত বক্তব্য দেন। এরপর ২০২৭-২০২৮ সেশনের জেলা শূরা নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এটিএম মাসুম বলেন, সরকার দেশ পরিচালনায় অযোগ্যতার পরিচয় দিচ্ছে। দেশে চাঁদাবাজি ও বেকারত্ব বেড়েছে। গুম, খুন ও ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধি পেয়েছে। গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। জনগণের মৌলিক চাহিদা পূরণেও সরকার ব্যর্থ হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও এখন তা থেকে সরে আসার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে বর্তমান সরকারি দলের একটি অংশের আঁতাত রয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, ১ হাজার ৪০০ মানুষ হত্যার এবং হাজার হাজার মানুষকে আহত ও পঙ্গু করার সঙ্গে জড়িতদের সঙ্গে আঁতাতের মাধ্যমে নতুন করে ষড়যন্ত্রের সুযোগ তৈরি করা হচ্ছে।

মাওলানা এটিএম মাসুম অভিযোগ করেন, বিভিন্ন মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ছেন। একই সঙ্গে সংসদে বিরোধী দলের বক্তব্য উপস্থাপনের সুযোগ সীমিত করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। তাঁর মতে, এ পরিস্থিতির কারণে বিরোধী দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে।

তিনি বলেন, জনগণের সঙ্গে জামায়াতে ইসলামীও কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবে না। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নবনির্বাচিত জেলা আমীর ও নতুন শূরা সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সম্মেলনে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

নোয়াখালীতে জামায়াতের সম্মেলনে সরকারের বিরুদ্ধে মাওলানা এটিএম মাসুমের অভিযোগ

প্রকাশিত: 06:25:41 am, Friday, 13 November 2026