Dhaka , Friday, 13 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ: শোক জানিয়ে ‘মৃত্যুর মিছিল’ থামানোর আহ্বান ছাত্রদল সেক্রেটারি নাছিরের fa fa-square সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, প্রাণ গেল তিন তরুণের fa fa-square সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, প্রাণ গেল তিন তরুণের fa fa-square সারাদেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন জমার সময় ১৪ ডিসেম্বর fa fa-square নোবিপ্রবির গবেষণায় ধানের নতুন ব্যাকটেরিয়া প্রজাতি শনাক্ত, নামকরণ বাংলাদেশের নামে fa fa-square চাটখিলে নিখোঁজের ৬ দিন পর শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার, শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটি চাপা fa fa-square মেঘনার ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, নোয়াখালীতে কৃষিজমিতে বাড়ছে বসতি fa fa-square সরকারি রাস্তা কি কারও ব্যক্তিগত সম্পত্তি? বসুরহাট পৌরসভা জুড়ে অবৈধ দখল ও নির্মাণসামগ্রীতে জনদুর্ভোগ fa fa-square সেনবাগে বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, দেবরের বিরুদ্ধে; নারীসহ আহত ৪ fa fa-square কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তলন

সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ: শোক জানিয়ে ‘মৃত্যুর মিছিল’ থামানোর আহ্বান ছাত্রদল সেক্রেটারি নাছিরের

“সুবর্ণচর আমার প্রাণের জনপদ। এই জনপদের প্রতিটি সম্ভাবনাময় তরুণের মৃত্যু আমাকে গভীরভাবে ব্যথিত করে। আবেগের বশে বা সন্তানের আবদার মেটাতে গিয়ে দয়া করে অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন সন্তানদের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেবেন না। আপনার একটুখানি অসচেতনতা যেন সারাজীবনের কান্নার কারণ না হয়।”

নিজ জন্মভূমি নোয়াখালীর সুবর্ণচরের পিচঢালা সড়কে একের পর এক তাজা প্রাণ ঝরে যাওয়ায় এভাবেই বুকভরা আর্তনাদ আর অভিভাবকদের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন সুবর্ণচরের সন্তান ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বেপরোয়া গতি, নিয়ম না মানা এবং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর কারণে সুবর্ণচরে আশঙ্কাজনক হারে বেড়ে চলা দুর্ঘটনা ও অকালমৃত্যু রোধে তিনি অভিভাবকসহ সর্বস্তরের মানুষের প্রতি এই আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সুবর্ণচরের সড়কে রক্ত ঝরল তিন প্রাণের। ৩ জনই  মৃত্যুবরণ করেছে৷

আজ বিকেলে উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজার ব্রিজ সংলগ্ন সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই নিভে গেছে ৩ তাজা প্রাণ।

এর আগে একই ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাট সংলগ্ন ব্রিজের পাশে আরেকটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান এক যুবক।

কয়েক মাস আগে চরবাটা ইউনিয়নের খাসেরহাট সড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে প্রাণ হারান এক প্রবাসী ফেরত যুবক। বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় তাঁর এমন মৃত্যুতে পথে বসেছে পুরো পরিবার।

শুধু তাই নয়, এমন দূর্ঘটনা প্রায় প্রতিনিয়ত ঘটেই যাচ্ছে৷

নাছির উদ্দীন তাঁর আহ্বানে আরও বলেন, “একটি দুর্ঘটনা শুধু একটি প্রাণ কেড়ে নেয় না, একটি পুরো পরিবারকে সারাজীবনের জন্য পঙ্গু করে দেয়। আমাদের তরুণদের বুঝতে হবে, গতির রোমাঞ্চের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।”

নাছির উদ্দীনের মতে, শুধু শোক প্রকাশ করে এই মৃত্যুর মিছিল থামানো যাবে না।

তিনি উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যে আহ্বান জানিয়ে তিনি বলেন, *”সড়কে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে গতিরোধক স্থাপন, প্রশাসনের নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং লাইসেন্সবিহীন ও অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।*

পাশাপাশি প্রতিটি পরিবার থেকে সচেতনতা তৈরি না হলে সুবর্ণচরের স্বজনহারাদের এই আহাজারি কখনোই থামবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ: শোক জানিয়ে ‘মৃত্যুর মিছিল’ থামানোর আহ্বান ছাত্রদল সেক্রেটারি নাছিরের

সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ: শোক জানিয়ে ‘মৃত্যুর মিছিল’ থামানোর আহ্বান ছাত্রদল সেক্রেটারি নাছিরের

প্রকাশিত: 01:39:06 pm, Thursday, 12 November 2026