Dhaka , Saturday, 14 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন fa fa-square নোয়াখালী ও ফেনীর ১১ কেন্দ্রে ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে উদয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত fa fa-square নোয়াখালীতে জামায়াতের সম্মেলনে সরকারের বিরুদ্ধে মাওলানা এটিএম মাসুমের অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেপ্তার fa fa-square সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ: শোক জানিয়ে ‘মৃত্যুর মিছিল’ থামানোর আহ্বান ছাত্রদল সেক্রেটারি নাছিরের fa fa-square সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, প্রাণ গেল তিন তরুণের fa fa-square সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, প্রাণ গেল তিন তরুণের fa fa-square সারাদেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন জমার সময় ১৪ ডিসেম্বর fa fa-square নোবিপ্রবির গবেষণায় ধানের নতুন ব্যাকটেরিয়া প্রজাতি শনাক্ত, নামকরণ বাংলাদেশের নামে fa fa-square চাটখিলে নিখোঁজের ৬ দিন পর শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার, শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটি চাপা

সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

সরকারের ফ্যামিলি কার্ড প্রদানের সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর যে উদ্যোগ নিয়েছেন, তা দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চাটখিল মহিলা দাখিল মাদ্রাসা মাঠে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার খোকন বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেওয়া ভাতা প্রতিটি পরিবারের আর্থিক সক্ষমতা বাড়াতে এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে। এ অর্থ দিয়ে পরিবারগুলো হাঁস-মুরগি ও গবাদিপশু পালনসহ সংসারের বিভিন্ন প্রয়োজনীয় কাজে উপকৃত হতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মিজানুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্যসচিব আহসানুল হক মাসুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহম্মদ হানিফ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন ফিরোজ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক দুলাল হোসেন ও সদস্যসচিব মাসুদ, পৌরসভা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিলন, পৌর ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোনাফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক বি কে হানিফ ও নুর উদ্দিন রত্তি, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন লন্টু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মুরাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভা যুবদলের সদস্যসচিব গিয়াস উদ্দিন সুমন ও যুগ্ম আহ্বায়ক সোলাইমান রায়হান।

অনুষ্ঠান শেষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রয়াত অ্যাডভোকেট দেলোয়ার হোসেন স্বপনের কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

প্রকাশিত: 03:38:32 pm, Friday, 13 November 2026