Dhaka , Saturday, 21 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কবিরহাটে সেচ্চাসেবী সংগঠন‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন fa fa-square সেনবাগে ৪৮ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার fa fa-square নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল, ব্যাহত সরকারি সেবা fa fa-square নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের অফিসে পেট্রোল ঢেলে আগুন, জানালার গ্লাস ভাঙচুরের অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিমিটেডের আয়োজনে আনন্দঘন গেট টুগেদার অনুষ্ঠিত fa fa-square হাতিয়ায় মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ৯ জন আটক, কার্গো বোট জব্দ fa fa-square বিএনপি নেতা আব্দুল মতিনের নেতৃত্বে নোয়াখালী শহরে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত fa fa-square কোম্পানীগঞ্জে নবান্ন পিঠা উৎসব, প্রদর্শিত হলো ৫৯ ধরনের পিঠা fa fa-square থাইল্যান্ডে চিকিৎসাধীন বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব fa fa-square কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ১১ ট্রাক আটক, জরিমানা ৭৪ হাজার টাকা,

সেনবাগে ৪৮ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে ৪৮ বোতল ভারতীয় বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ মাদক চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) যৌথ অভিযানে সেনবাগ থানাধীন গাজীর হাট বাজার এলাকায় ফেনী-সোনাইমুড়ী সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মদনপুর গ্রামের মীর হোসেন মিলনের ছেলে হাবিবুর রহমান (২৬) এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মইশাই গ্রামের সিরাজ মিয়ার ছেলে তাইজুল ইসলাম (২৫)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৪৮ বোতল বিদেশি মদ, ২ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে সেনবাগ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কবিরহাটে সেচ্চাসেবী সংগঠন‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন

সেনবাগে ৪৮ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: 12:24:47 pm, Friday, 20 November 2026