Dhaka , Wednesday, 18 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square বেগমগঞ্জে ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হ/ত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই fa fa-square সেনবাগে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড, ২০০ টাকা জরিমানা fa fa-square কবিরহাট রামেশ্বরপুর মৌলভী মকবুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত fa fa-square কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত fa fa-square সুবর্ণচরে দাফনের ১৬২ দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন fa fa-square কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা fa fa-square কোম্পানীগঞ্জ বসুরহাট অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজে কোরআন সবক ও স্পেলিং বি প্রতিযোগিতা অনুষ্ঠিত fa fa-square কোম্পানীগঞ্জে বসুরহাটে ২৮ নভেম্বর আন্তর্জাতিক নাশিদ ও প্রজন্ম সম্মেলন, fa fa-square সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন fa fa-square সেনবাগে ইয়াবাসহ নোবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ দিনের কারাদণ্ড

সেনবাগে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড, ২০০ টাকা জরিমানা

নোয়াখালীর সেনবাগে মায়ের অভিযোগের ভিত্তিতে বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরী এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম উপজেলার বিজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামের মৃত আবুল বাশারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাইফুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই তার মা ও পরিবারের সদস্যদের মারধর করতেন। সোমবার দুপুরে মাদকাসক্ত অবস্থায় তিনি বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন। এ সময় মাকেও মারধর করেন তিনি।

এ ঘটনায় পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। পরে সেনবাগ থানা পুলিশ সোমবার সন্ধ্যায় সাইফুলকে তার নিজ বাড়ি থেকে আটক করে।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে অভিযোগের সত্যতা পাওয়ায় সাইফুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। পরে আদালতের নির্দেশে পুলিশ তাকে কারাগারে পাঠায়।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইরফানুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

বেগমগঞ্জে ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হ/ত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই

সেনবাগে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড, ২০০ টাকা জরিমানা

প্রকাশিত: 02:46:04 pm, Tuesday, 17 November 2026