Dhaka , Saturday, 19 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত fa fa-square কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা, fa fa-square হাতিয়ায় ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি fa fa-square ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নোয়াখালী জেলা কমিটি অনুমোদন fa fa-square কোম্পানীগঞ্জে গভীর রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ fa fa-square নোয়াখালীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু fa fa-square নোবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত fa fa-square কোম্পানীগঞ্জে আগুনে পুড়ে ছাই মাইক্রোবাসচালকের ঘর, নিঃস্ব পরিবার fa fa-square পরকীয়া: কী, কেন ও আইনের দৃষ্টিতে এর অবস্থান fa fa-square কবিরহাটে গভীর রাতে খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি, চোর ধরতে পুলিশের অভিযান

কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও কোম্পানীগঞ্জ থানার আয়োজনে শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে এ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১০টায় প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা শুরু হয়। এতে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও বসুরহাট পৌরসভাসহ মোট ৯টি দল অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল হাকিম।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল

১. বসুরহাট পৌরসভা
২. ২নং চরপার্বতী ইউনিয়ন পরিষদ
৩. ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদ
৪. ৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদ
৫. ৩নং চরহাজারী ইউনিয়ন পরিষদ
৬. ৮নং চরএলাহী ইউনিয়ন পরিষদ
৭. ৬নং রামপুর ইউনিয়ন পরিষদ
৮. ৫নং চরফকিরা ইউনিয়ন পরিষদ
৯. ৪নং চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ

আয়োজকরা জানান, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্থানীয় জনগণের পারস্পরিক সম্পর্ক ও সম্পৃক্ততা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

প্রকাশিত: 05:45:09 am, Saturday, 19 September 2026