Dhaka , Thursday, 5 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সেনবাগে পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ fa fa-square কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)-এর শুভ উদ্বোধন fa fa-square বিআরটিএর অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর নোয়াখালীজুড়ে আলোচনা, তদন্তের আশ্বাস দুদকের fa fa-square নোয়াখালীতে নতুন ট্রাফিক কার্যালয়ের উদ্বোধন, স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান, fa fa-square কোম্পানীগঞ্জের শেষ সীমানায় বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ, ঘটনাস্থল সোনাগাজী থানার আওতায় fa fa-square নোয়াখালীতে ৩ কেজি গাঁজাসহ নারী ও সহযোগী গ্রেপ্তার, সিএনজি জব্দ fa fa-square সামাজিক সংগঠন নোয়াখালী এর পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ সম্পন্ন, নতুন নেতৃত্বে ৭ সংগঠন, fa fa-square সেনবাগে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা fa fa-square সুবর্ণচরে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ড্রেজার আত্মসাতের অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জ বসুরহাটে এক মাসে ৩ মোটরসাইকেল চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন আতঙ্কে ওষুধ কোম্পানির মার্কেটিং কর্মকর্তারা

সেনবাগে পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নোয়াখালীর সেনবাগে পিকআপের বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সৈয়দ নুর (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল। এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার সৈয়দ নুর কক্সবাজারের টেকনাফ উপজেলার ৫ নম্বর নিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজারের টেকনাফ থেকে মাদকের একটি বড় চালান নোয়াখালীর দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে পুলিশ।

এরই ধারাবাহিকতায় রাত সোয়া ১টার দিকে টেকনাফ থেকে আসা একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে পিকআপের বডির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পিকআপে থাকা সৈয়দ নুরকে গ্রেপ্তার করা হলেও চালক পালিয়ে যায়।

সেনবাগ থানার ওসি মো. শাহজাহান কামাল আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সেনবাগ থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সেনবাগে পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

সেনবাগে পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশিত: 03:03:47 pm, Thursday, 5 November 2026