Dhaka , Thursday, 5 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square বিআরটিএর অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর নোয়াখালীজুড়ে আলোচনা, তদন্তের আশ্বাস দুদকের fa fa-square নোয়াখালীতে নতুন ট্রাফিক কার্যালয়ের উদ্বোধন, স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান, fa fa-square কোম্পানীগঞ্জের শেষ সীমানায় বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ, ঘটনাস্থল সোনাগাজী থানার আওতায় fa fa-square নোয়াখালীতে ৩ কেজি গাঁজাসহ নারী ও সহযোগী গ্রেপ্তার, সিএনজি জব্দ fa fa-square সামাজিক সংগঠন নোয়াখালী এর পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ সম্পন্ন, নতুন নেতৃত্বে ৭ সংগঠন, fa fa-square সেনবাগে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা fa fa-square সুবর্ণচরে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ড্রেজার আত্মসাতের অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জ বসুরহাটে এক মাসে ৩ মোটরসাইকেল চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন আতঙ্কে ওষুধ কোম্পানির মার্কেটিং কর্মকর্তারা fa fa-square কোরআন প্রতিযোগিতায় কোম্পানীগঞ্জে চতুর্থ স্থান অর্জন করে-দারুল উলুম একাডেমি মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ আদনান। fa fa-square কবিরহাটে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

নোয়াখালীতে নতুন ট্রাফিক কার্যালয়ের উদ্বোধন, স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান,

নোয়াখালীতে ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় নোয়াখালী ট্রাফিক বিভাগের আয়োজনে নতুন স্থানে স্থানান্তরিত ট্রাফিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

উদ্বোধন শেষে ট্রাফিক আইন, সড়ক ব্যবহার ও ব্যবস্থাপনা এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। যানবাহন চলাচলে নির্ধারিত নিয়ম অনুসরণ, চালকদের দায়িত্বশীল আচরণ এবং সাধারণ মানুষের সচেতনতা সড়ক নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত।

তিনি আরও বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে শুধু আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর করলে চলবে না। চালক, যাত্রী ও পথচারীসহ সড়ক ব্যবহারকারী প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ এবং সড়কে পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতা বজায় রাখার মাধ্যমে দুর্ঘটনা ও যানজট অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

পুলিশ সুপার বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সবার সম্মিলিত সহযোগিতা থাকলে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও দুর্ঘটনামুক্ত সড়কব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে স্বেচ্ছাসেবকদের অবদানের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। দুর্গোৎসব চলাকালে নোয়াখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসন, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাঁদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও দায়িত্বশীল কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ নোয়াখালী ট্রাফিক বিভাগের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের অভিনন্দনপত্র ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার তাঁদের ভালো কাজের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন। এ ছাড়া ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্য, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ট্রাফিক কার্যালয়ের উদ্বোধন, জনসচেতনতামূলক আলোচনা এবং স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান নোয়াখালীর ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন ও নিরাপদ সড়ক গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে সড়ক নিরাপত্তায় পুলিশ, স্বেচ্ছাসেবক ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

বিআরটিএর অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর নোয়াখালীজুড়ে আলোচনা, তদন্তের আশ্বাস দুদকের

নোয়াখালীতে নতুন ট্রাফিক কার্যালয়ের উদ্বোধন, স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান,

প্রকাশিত: 05:46:20 pm, Wednesday, 4 November 2026