Dhaka , Wednesday, 4 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সামাজিক সংগঠন নোয়াখালী এর পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ সম্পন্ন, নতুন নেতৃত্বে ৭ সংগঠন, fa fa-square সেনবাগে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা fa fa-square সুবর্ণচরে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ড্রেজার আত্মসাতের অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জ বসুরহাটে এক মাসে ৩ মোটরসাইকেল চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন আতঙ্কে ওষুধ কোম্পানির মার্কেটিং কর্মকর্তারা fa fa-square কোরআন প্রতিযোগিতায় কোম্পানীগঞ্জে চতুর্থ স্থান অর্জন করে-দারুল উলুম একাডেমি মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ আদনান। fa fa-square কবিরহাটে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন! fa fa-square কোম্পানীগঞ্জে জমির সীমানার খুঁটি উপড়ে ফেলা ও গাছ কেঁটে ফেলার অভিযোগ-থানায়। fa fa-square নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট fa fa-square বসুরহাটে স্টার লাইন কাউন্টারে ব্যবসায়ীকে মারধর করে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, ৩ উদ্যোক্তাকে ৩ লাখ ৬০ হাজার টাকার ঋণ বিতরণ

সেনবাগে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

নোয়াখালীর সেনবাগে ভোররাতে হিন্দু পরিবারের একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় পাঁচ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাহাপুর ঠাকুরবাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ডাক্তার নারায়ণ চন্দ্র আচার্য্য।

পরিবারের দাবি, প্রথমবার আগুন নিয়ন্ত্রণে আনার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আবারও আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় আগুনের সূত্রপাত নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত নারায়ণ চন্দ্র আচার্য্য জানান, প্রথমে ঘরের ভেতরে আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ১৫ থেকে ২০ মিনিট পর আবারও আগুনের সূত্রপাত হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ঘরের ফ্রিজ, টেলিভিশন, ওয়ারড্রপ, খাটসহ আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

সেনবাগ ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইরফানুল হক চৌধুরী, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী মিলন, ইয়ারপুর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইরফানুল হক চৌধুরী জানান, সংসদ সদস্যের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর এক সপ্তাহের মধ্যে পুনর্নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সামাজিক সংগঠন নোয়াখালী এর পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ সম্পন্ন, নতুন নেতৃত্বে ৭ সংগঠন,

সেনবাগে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

প্রকাশিত: 07:02:57 pm, Tuesday, 3 November 2026