Dhaka , Thursday, 19 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square বিএনপি নেতা আব্দুল মতিনের নেতৃত্বে নোয়াখালী শহরে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত fa fa-square কোম্পানীগঞ্জে নবান্ন পিঠা উৎসব, প্রদর্শিত হলো ৫৯ ধরনের পিঠা fa fa-square থাইল্যান্ডে চিকিৎসাধীন বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব fa fa-square কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ১১ ট্রাক আটক, জরিমানা ৭৪ হাজার টাকা, fa fa-square বেগমগঞ্জে ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হ/ত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই fa fa-square সেনবাগে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড, ২০০ টাকা জরিমানা fa fa-square কবিরহাট রামেশ্বরপুর মৌলভী মকবুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত fa fa-square কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত fa fa-square সুবর্ণচরে দাফনের ১৬২ দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন fa fa-square কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা

নোয়াখালীতে প্রথম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল, শিরোপা গেল কোম্পানীগঞ্জ ও নোয়াখালী পৌরসভার ঘরে

নোয়াখালীতে প্রথম কমিউনিটি কাবাডি টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে জেলা পুলিশের আয়োজনে উৎসবমুখর পরিবেশে এ ফাইনাল অনুষ্ঠিত হয়।

নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, নোয়াখালী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, কমিউনিটি পুলিশ নোয়াখালীর সভাপতি অধ্যক্ষ কাজী রফিক উল্লাহ, সাধারণ সম্পাদক এটিএম ফিরোজ আলম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাহাঙ্গীর আলম।

স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি জোরদার এবং পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার মোট ৯টি দল অংশ নেয়।

পুরুষ বিভাগের ফাইনালে মুখোমুখি হয় কোম্পানীগঞ্জ থানা ও চাটখিল থানা দল। উত্তেজনাপূর্ণ ম্যাচে কোম্পানীগঞ্জ থানা দল ৩৯-২৫ পয়েন্টে চাটখিল থানা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে নারী বিভাগের ফাইনালে নোয়াখালী পৌরসভা দল ৫৯-৫৪ পয়েন্টে নোয়াখালী সদর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অতিথিরা খেলোয়াড়দের উৎসাহিত করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই প্রত্যয়ে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সুস্থ সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

বিএনপি নেতা আব্দুল মতিনের নেতৃত্বে নোয়াখালী শহরে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালীতে প্রথম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল, শিরোপা গেল কোম্পানীগঞ্জ ও নোয়াখালী পৌরসভার ঘরে

প্রকাশিত: 11:00:50 pm, Sunday, 27 September 2026