Dhaka , Saturday, 28 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: কবজি বিচ্ছিন্ন, আহত ২০ fa fa-square ওয়াজ মাহফিল হোক হৃদয় জাগানোর, শব্দের আতঙ্ক ছড়ানোর নয় fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার, fa fa-square চৌমুহনীতে ডিবির অভিযান, ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার fa fa-square বেগমগঞ্জে বিছানার নিচে মিলল পাইপগান ও ১০টি বুলেটের পিলেট, গ্রেপ্তার ১ fa fa-square হাতিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার দুই সাংবাদিক fa fa-square ৭ দফা দাবিতে নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা fa fa-square নোয়াখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত fa fa-square বসুরহাট দারুল ইহসান গার্লস মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত fa fa-square বসুরহাটে মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা, দড়ি ছিঁটকে পড়ে আহত শিক্ষার্থী

ওয়াজ মাহফিল হোক হৃদয় জাগানোর, শব্দের আতঙ্ক ছড়ানোর নয়

ধর্মের বাণী পৌঁছাক হৃদয়ে, বিকট শব্দে নয়

বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের মাটি যুগ যুগ ধরে ওয়াজ-মাহফিল, নসিহত, তাফসির ও ধর্মীয় শিক্ষার পবিত্র আয়োজনের সাক্ষী। ধর্ম মানুষের হৃদয়কে শুদ্ধ করে, বিবেককে জাগ্রত করে এবং অন্যায় থেকে দূরে থাকার শিক্ষা দেয়। তাই ধর্মীয় অনুষ্ঠান হবে, মানুষ ধর্মের বাণী শুনবে—এটাই স্বাভাবিক ও সুন্দর। কিন্তু সেই আয়োজন যখন অতিরিক্ত শব্দের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টি করে, তখন প্রশ্ন ওঠে—আমরা কি ধর্মের বাণী মানুষের হৃদয়ে পৌঁছে দিচ্ছি, নাকি বিকট শব্দের মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছি?

একসময় ওয়াজ-মাহফিলের মাইকের শব্দ অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় সীমাবদ্ধ থাকত। কিন্তু বর্তমানে অনেক জায়গায় দেখা যায়, মাহফিলে উপস্থিত মানুষের তুলনায় মাইকের সংখ্যাই যেন বেশি। একের পর এক মাইক, চারদিকে তারের জাল আর দূর-দূরান্তে ছড়িয়ে পড়া উচ্চ শব্দে অতিষ্ঠ হয়ে পড়েন আশপাশের বাসিন্দারা। কখনো কখনো শব্দের তীব্রতা এতটাই বেশি হয় যে শিশুদের ঘুম ভেঙে যায়, অসুস্থ মানুষের বিশ্রাম ব্যাহত হয় এবং শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটে।

অথচ ওয়াজের মূল উদ্দেশ্য মানুষের হৃদয়কে নরম করা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা। সেই ওয়াজের শব্দ যদি মানুষের মনে বিরক্তি, আতঙ্ক ও অস্থিরতা তৈরি করে, তাহলে বিষয়টি নিয়ে আত্মসমালোচনার যথেষ্ট অবকাশ রয়েছে।

এর পাশাপাশি উদ্বেগের আরেকটি বিষয় হলো মাহফিলের সময়সীমা। আগে অনেক ধর্মীয় অনুষ্ঠান দুই-তিন ঘণ্টার মধ্যে শেষ হলেও বর্তমানে কোথাও কোথাও সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে। দীর্ঘ সময় উচ্চ শব্দে মাইক ব্যবহারের ফলে আশপাশের মানুষের ঘুম, পড়াশোনা, কর্মজীবন ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। ধর্মীয় আয়োজনের নামে সাধারণ মানুষের মৌলিক স্বস্তি ও বিশ্রামের অধিকার ক্ষুণ্ন হওয়া কোনোভাবেই কাম্য নয়।

মনে রাখতে হবে, ধর্ম মানুষের কল্যাণের জন্য; মানুষের কষ্টের কারণ হওয়ার জন্য নয়। ইসলামও মানুষের প্রতি দয়া, সহনশীলতা ও প্রতিবেশীর অধিকার রক্ষার শিক্ষা দেয়। তাই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনেও অন্যের সুবিধা-অসুবিধার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি।

এ সমস্যা সমাধানে সরকারেরও কার্যকর ভূমিকা প্রয়োজন। বিদ্যমান শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন ও বিধিবিধান যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে মাইক ব্যবহারের ক্ষেত্রে বাস্তবসম্মত শব্দসীমা ও সময়সূচি নির্ধারণ করা যেতে পারে। স্থানীয় প্রশাসনের নজরদারি, আয়োজকদের আগাম নির্দেশনা এবং প্রয়োজনীয় সচেতনতামূলক উদ্যোগ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্য ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করা নয়; বরং ধর্মীয় আয়োজনের পবিত্রতা ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে ভারসাম্য বজায় রাখা।

এ ক্ষেত্রে আয়োজক, বক্তা, আলেম-ওলামা ও সাধারণ জনগণের দায়িত্বও কম নয়। আয়োজকদের প্রয়োজনের অতিরিক্ত মাইক ব্যবহার থেকে বিরত থাকা, শব্দের মাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং গভীর রাতে অনুষ্ঠান দীর্ঘায়িত না করার বিষয়ে সচেতন হতে হবে। বক্তা ও আলেম-ওলামারা মঞ্চ থেকেই সংযতভাবে মাইক ব্যবহারের আহ্বান জানাতে পারেন। তাঁদের একটি দায়িত্বশীল বক্তব্য হাজারো মানুষের মধ্যে ইতিবাচক সচেতনতা তৈরি করতে পারে।

অন্যদিকে সাধারণ নাগরিকদেরও ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখানোর পাশাপাশি নিজের ও পরিবারের শান্তি, শিক্ষা এবং বিশ্রামের অধিকার রক্ষায় সচেতন থাকা প্রয়োজন। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই এ সমস্যার টেকসই সমাধান সম্ভব।

মনে রাখতে হবে, ধর্মের শক্তি মাইকের উচ্চতায় নয়, বরং বাণীর গভীরতায়। উচ্চ শব্দে মানুষের কানে পৌঁছানো সম্ভব, কিন্তু হৃদয়ে পৌঁছাতে প্রয়োজন সুন্দর ভাষা, যুক্তিপূর্ণ বক্তব্য ও মানবিক আবেদন। শব্দের তীব্রতা কমলে মানুষের মনোযোগ বাড়বে, আর মাহফিলের প্রকৃত সৌন্দর্যও আরও বেশি ফুটে উঠবে।

তাই সময়ের দাবি—মাইক কমুক, মাহফিলের মর্যাদা বাড়ুক; বিকট শব্দ থামুক, হৃদয় জাগানো বাণী ছড়িয়ে পড়ুক। ধর্মের শিক্ষা পৌঁছে যাক মানুষের হৃদয়ে, কানে আতঙ্ক সৃষ্টি করে নয়; বরং ভালোবাসা, সহনশীলতা ও বিবেক জাগ্রত করার মাধ্যমে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: কবজি বিচ্ছিন্ন, আহত ২০

ওয়াজ মাহফিল হোক হৃদয় জাগানোর, শব্দের আতঙ্ক ছড়ানোর নয়

প্রকাশিত: 05:54:00 pm, Friday, 27 November 2026