Dhaka , Sunday, 22 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালী পাসপোর্ট অফিসে বিশেষ সংকেতে ঘুষ বাণিজ্যের অভিযোগ, দালালনির্ভর সেবায় ভোগান্তি fa fa-square কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি ফখরুল ইসলাম fa fa-square ঘুষ বাণিজ্যে অভিযুক্ত কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের সেই অফিস সহকারী নাছিম শাহ কে পিতার মামলায় কারাগারে প্রেরণ করেছে আদালত fa fa-square অপপ্রচারকারীদের হুঁশিয়ারি! সত্য প্রকাশে অবিচল সাংবাদিক মান্নান মুন্না, fa fa-square কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক fa fa-square কোম্পানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে এমপি ফখরুল ইসলাম fa fa-square সামাজিক মাধ্যমে অপচিকিৎসার ফাঁদ, রোগমুক্তির প্রলোভনে ঝুঁকিতে মানুষের জীবন fa fa-square কবিরহাটে সেচ্চাসেবী সংগঠন‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন fa fa-square সেনবাগে ৪৮ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার fa fa-square নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল, ব্যাহত সরকারি সেবা

অপপ্রচারকারীদের হুঁশিয়ারি! সত্য প্রকাশে অবিচল সাংবাদিক মান্নান মুন্না,

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি খুলে সাংবাদিক এএইচএম মান্নান মুন্নার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। তবে কারও রক্তচক্ষু, হুমকি কিংবা অপপ্রচারে ভীত হওয়ার মানুষ নন তিনি। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এসব অপপ্রচারের জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা।

সাংবাদিকতায় লেখনি ও কর্মের প্রতিযোগিতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, থাকবে গঠনমূলক সমালোচনা—এটাই স্বাভাবিক। তবে প্রতিযোগিতার নামে মিথ্যা অপবাদ, ব্যক্তিগত আক্রমণ কিংবা পরিকল্পিত অপপ্রচার কোনোভাবেই সুস্থ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় হতে পারে না।

সম্প্রতি সাংবাদিক এএইচএম মান্নান মুন্নার বিরুদ্ধে ফেক আইডি ব্যবহার করে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর আগেও তাঁর ছোট ভাইকে কেন্দ্র করে অপপ্রচারের চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে। ব্যক্তিগত ও পেশাগত বিদ্বেষ থেকে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্টদের ধারণা।

সংশ্লিষ্টরা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ের আড়ালে কারও বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো, ব্যক্তিগত চরিত্র হনন কিংবা পরিবারের সদস্যদের লক্ষ্যবস্তু করা অনৈতিক ও নিন্দনীয়। কারও পেশাগত অবস্থান বা মতের সঙ্গে দ্বিমত থাকলে তা যুক্তি, তথ্য ও প্রমাণের ভিত্তিতে তুলে ধরাই হওয়া উচিত।

এএইচএম মান্নান মুন্না নোয়াখালীর একজন পরিচিত সাংবাদিক ও মানবিক-প্রগতিশীল চিন্তার সংগঠক। তাঁর লেখনি, পেশাগত অবস্থান কিংবা কর্মকাণ্ডের সঙ্গে কারও দ্বিমত থাকতেই পারে। তবে সমালোচনা হতে হবে গঠনমূলক ও তথ্যনির্ভর। ফেক আইডির আড়ালে অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তাঁর শুভাকাঙ্ক্ষীদের ভাষ্য, অপপ্রচার চালিয়ে একজন সাংবাদিকের পেশাগত অবস্থান, সামাজিক মর্যাদা কিংবা লেখনির শক্তিকে দমিয়ে রাখা সম্ভব নয়। তাঁর শক্তি তাঁর লেখনি, সাহস তাঁর পেশাগত দায়বদ্ধতা এবং পরিচয় তাঁর কর্ম।

তাঁরা আরও বলেন, পেশাগত প্রতিযোগিতা হোক লেখনিতে, প্রতিদ্বন্দ্বিতা হোক মেধা ও যোগ্যতায়। প্রতিহিংসা, অপপ্রচার কিংবা ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে কাউকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা বন্ধ হওয়া প্রয়োজন।

সাংবাদিকতার মর্যাদা, পেশাগত স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালী পাসপোর্ট অফিসে বিশেষ সংকেতে ঘুষ বাণিজ্যের অভিযোগ, দালালনির্ভর সেবায় ভোগান্তি

অপপ্রচারকারীদের হুঁশিয়ারি! সত্য প্রকাশে অবিচল সাংবাদিক মান্নান মুন্না,

প্রকাশিত: 02:35:06 pm, Saturday, 21 November 2026