Dhaka , Sunday, 22 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালী পাসপোর্ট অফিসে বিশেষ সংকেতে ঘুষ বাণিজ্যের অভিযোগ, দালালনির্ভর সেবায় ভোগান্তি fa fa-square কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি ফখরুল ইসলাম fa fa-square ঘুষ বাণিজ্যে অভিযুক্ত কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের সেই অফিস সহকারী নাছিম শাহ কে পিতার মামলায় কারাগারে প্রেরণ করেছে আদালত fa fa-square অপপ্রচারকারীদের হুঁশিয়ারি! সত্য প্রকাশে অবিচল সাংবাদিক মান্নান মুন্না, fa fa-square কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক fa fa-square কোম্পানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে এমপি ফখরুল ইসলাম fa fa-square সামাজিক মাধ্যমে অপচিকিৎসার ফাঁদ, রোগমুক্তির প্রলোভনে ঝুঁকিতে মানুষের জীবন fa fa-square কবিরহাটে সেচ্চাসেবী সংগঠন‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন fa fa-square সেনবাগে ৪৮ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার fa fa-square নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল, ব্যাহত সরকারি সেবা

নোয়াখালী পাসপোর্ট অফিসে বিশেষ সংকেতে ঘুষ বাণিজ্যের অভিযোগ, দালালনির্ভর সেবায় ভোগান্তি

নোয়াখালীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি নির্ধারিত ফি দিয়ে সরাসরি সেবা নিতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন সাধারণ আবেদনকারীরা। অন্যদিকে, দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা দিলে দ্রুত কাজ হওয়ার অভিযোগ রয়েছে। এমনকি অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে দালালদের যোগসাজশ থাকার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের তৎপরতা ও সেবা প্রার্থীদের ভোগান্তি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। তবে এসব অভিযোগের পরও পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন হয়নি বলে দাবি স্থানীয় সেবা প্রার্থীদের।

ভুক্তভোগীদের অভিযোগ, দালাল ছাড়া পাসপোর্টের আবেদন জমা দিতে গেলে নানা অজুহাতে হয়রানি করা হয়। কাগজপত্রে ভুল না থাকলেও বিভিন্ন ত্রুটি দেখিয়ে আবেদন ফেরত দেওয়া হয়। অথচ দালালের মাধ্যমে গেলে সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থের বিনিময়ে একই কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

তাঁদের দাবি, অফিসের ভেতরে দালালদের জন্য বিশেষ সংকেত বা চিহ্ন ব্যবহারের ব্যবস্থা রয়েছে। দালালের মাধ্যমে আবেদন জমা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিক সুবিধা পান। কিন্তু সাধারণ আবেদনকারীরা সরাসরি সেবা নিতে গেলে তাঁদের বিভিন্নভাবে হয়রানি করা হয়। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মোজাম্মেল নামের এক ভুক্তভোগী অভিযোগ করেন, তিনি ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে সরকারি নির্ধারিত ফি দিয়ে নিজেই নতুন ই-পাসপোর্টের আবেদন করেন। আবেদন জমা দিতে নোয়াখালী পাসপোর্ট অফিসে গেলে নানা ধরনের তালবাহানা করা হয়। একপর্যায়ে তাঁর আবেদন জমা না নিয়েই ফিরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয় এক দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা দিয়ে আবেদন জমা দিতে বাধ্য হন বলে দাবি করেন তিনি।

একই উপজেলার বজরা ইউনিয়নের সাইফুল মিয়া জানান, ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে তিনি পাসপোর্টের আবেদন করেন। এক দালালের মাধ্যমে এক মাস মেয়াদি পাসপোর্টের জন্য তাঁকে ৯ হাজার টাকা দিতে হয়েছে। তাঁর দাবি, সরকারি নির্ধারিত ফির চেয়ে তাঁকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়েছে।

পাসপোর্ট অফিসের সামনের এক স্থানীয় দোকানির অভিযোগ, অফিসের সুপারিনটেনডেন্ট মো. সাইজ উদ্দিন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জাহাঙ্গীর আলম, সাব্বির হাসান সাকিব, তাসলিমা আক্তার ও উজ্জ্বল হোসেনকে ঘিরে দালালদের একটি সিন্ডিকেট কাজ করছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. মেহেদী হাসান বলেন, দালালদের নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে, বিষয়টি তিনি জেনেছেন। তবে এ বিষয়ে তাঁর করণীয় কী—এমন প্রশ্নে তিনি সুনির্দিষ্ট কোনো বক্তব্য না দিয়ে এড়িয়ে যান বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. আলীমুল আমীনের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

সাধারণ মানুষের পাসপোর্ট সেবা নিশ্চিত করতে দালালদের দৌরাত্ম্য বন্ধ, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালী পাসপোর্ট অফিসে বিশেষ সংকেতে ঘুষ বাণিজ্যের অভিযোগ, দালালনির্ভর সেবায় ভোগান্তি

নোয়াখালী পাসপোর্ট অফিসে বিশেষ সংকেতে ঘুষ বাণিজ্যের অভিযোগ, দালালনির্ভর সেবায় ভোগান্তি

প্রকাশিত: 05:42:54 pm, Saturday, 21 November 2026