Dhaka , Thursday, 26 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার দুই সাংবাদিক fa fa-square ৭ দফা দাবিতে নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা fa fa-square নোয়াখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত fa fa-square বসুরহাট দারুল ইহসান গার্লস মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত fa fa-square বসুরহাটে মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা, দড়ি ছিঁটকে পড়ে আহত শিক্ষার্থী fa fa-square কোম্পানীগঞ্জে মসজিদের নবাগত ইমামকে মারধরের অভিযোগ, fa fa-square যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে ‘আপত্তিকর ফোনালাপ’, দাগনভূঞার ওসি প্রত্যাহার fa fa-square সোনাইমুড়ীতে মুক্তিযোদ্ধার দোকান ভাঙচুর ও পরিবারের ওপর হামলার অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে fa fa-square সেনবাগে সিএনজিতে তুলে শিক্ষিকার ৩ লাখ টাকার স্বর্ণালংকার লুটের অভিযোগ fa fa-square কবিরহাটে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল সপ্তম শ্রেণির শিক্ষার্থীর

৭ দফা দাবিতে নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জুলাই সনদ বাস্তবায়ন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আসর নোয়াখালী জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী পৌরবাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য দমনে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে সাত দফা দাবি বাস্তবায়নের পাশাপাশি সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মাহবুব, নোয়াখালী শহর জামায়াতের আমির মাওলানা মো. ইউসুফ, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মহিউদ্দিনসহ স্থানীয় নেতারা।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার দুই সাংবাদিক

৭ দফা দাবিতে নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

প্রকাশিত: 12:26:37 pm, Thursday, 26 November 2026