Dhaka , Thursday, 26 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার দুই সাংবাদিক fa fa-square ৭ দফা দাবিতে নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা fa fa-square নোয়াখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত fa fa-square বসুরহাট দারুল ইহসান গার্লস মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত fa fa-square বসুরহাটে মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা, দড়ি ছিঁটকে পড়ে আহত শিক্ষার্থী fa fa-square কোম্পানীগঞ্জে মসজিদের নবাগত ইমামকে মারধরের অভিযোগ, fa fa-square যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে ‘আপত্তিকর ফোনালাপ’, দাগনভূঞার ওসি প্রত্যাহার fa fa-square সোনাইমুড়ীতে মুক্তিযোদ্ধার দোকান ভাঙচুর ও পরিবারের ওপর হামলার অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে fa fa-square সেনবাগে সিএনজিতে তুলে শিক্ষিকার ৩ লাখ টাকার স্বর্ণালংকার লুটের অভিযোগ fa fa-square কবিরহাটে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল সপ্তম শ্রেণির শিক্ষার্থীর

নোয়াখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন। পরে তাঁরা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্ভাবনাসংশ্লিষ্ট বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেখানে প্রদর্শিত কার্যক্রম ও উৎপাদিত পণ্য সম্পর্কে খোঁজখবর নেন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জাতীয় অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে খামারিদের ভূমিকার প্রশংসা করেন।

তিনি আশা প্রকাশ করেন, প্রাণিসম্পদ খাতের ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি অচিরেই বিদেশে প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানির সুযোগ আরও সম্প্রসারিত হবে। এ সময় তিনি খামারিদের সার্বিক উন্নয়নে উৎসাহ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

পুলিশ সুপার আরও বলেন, নোয়াখালী জেলা পুলিশ সবসময় প্রান্তিক খামারিদের পাশে রয়েছে। গবাদিপশু ও পোল্ট্রি খাতে যেকোনো ধরনের অপরাধ ও চুরি প্রতিরোধে জেলা পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে সচেষ্ট রয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা প্রাণিসম্পদ বিভাগ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার দুই সাংবাদিক

নোয়াখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 11:32:14 am, Thursday, 26 November 2026