Dhaka , Friday, 9 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালী টাইমস’র বার্তা সম্পাদক হলেন আবদুল আজিজ সায়েম fa fa-square বিশ্ব শিক্ষক দিবসে সমাবেশে যোগ দিতে কোম্পানীগঞ্জের শিক্ষকদের ঢাকা যাত্রা fa fa-square বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন ও কার্যকরী কমিটির সভা fa fa-square নোয়াখালীতে ১০ দিনে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক-গ্রেপ্তার ১১০৬ fa fa-square সেনবাগে অভিমান করে বাড়ি থেকে বের হওয়া যুবকের মরদেহ উদ্ধার fa fa-square মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, হাতিয়ায় ১৫ হাজার জেলে পরিবার পাবে ভিজিএফের চাল fa fa-square সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ লেনদেন ‘ওপেন সিক্রেট’, সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ fa fa-square ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জ বসুরহাটে জামায়াতের লিফলেট বিতরণ fa fa-square ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’, কোম্পানীগঞ্জে পুলিশকে শিবির নেতার হুমকির অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, গৃহকর্তাকে কুপিয়ে আহত

জনগণের দোয়া চেয়ে প্রথম সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন ফখরুল ইসলাম

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।

এ উপলক্ষে তিনি নোয়াখালী-৫ আসনের সকল ভোটারসহ আপামর জনসাধারণের কাছে দোয়া কামনা করেছেন।

তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসায় নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া তার জন্য গর্বের পাশাপাশি বড় দায়িত্ব। জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

মোহাম্মদ ফখরুল ইসলাম মনে করেন, প্রকৃত জনসেবার মধ্যেই ইহকাল ও পরকালের শান্তি নিহিত রয়েছে।

তাই নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

এছাড়াও তিনি এলাকার উন্নয়ন, জনগণের কল্যাণ এবং বিভিন্ন সমস্যা সমাধানে জাতীয় সংসদে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ (১২ মার্চ) থেকে শুরু হচ্ছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকাল ১১টায় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভা অনুমোদন করবে এবং পরে সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন।

এটি ২০২৬ সালের প্রথম অধিবেশন। সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।

অধিবেশন শুরুর আগে সংসদের কার্যপ্রণালী নির্ধারণের জন্য সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে, যেখানে অধিবেশনের সময়কাল ও অ্যাজেন্ডা নির্ধারণ করা হবে।

প্রথম বৈঠকে সরকারি দলের (ট্রেজারি বেঞ্চ) প্রধান কাজ হবে সরকার যে সব অধ্যাদেশকে আইনে পরিণত করতে চায় সেগুলো সংসদের সামনে উপস্থাপন করা। অন্তর্বর্তীকালীন সরকার তাদের ১৮ মাসের মেয়াদকালে মোট ১৩০টি অধ্যাদেশ জারি বা সংশোধন করেছে।

সংবিধান অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়।

১৩তম জাতীয় সংসদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে বিরোধী দলের নেতা নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালী টাইমস’র বার্তা সম্পাদক হলেন আবদুল আজিজ সায়েম

জনগণের দোয়া চেয়ে প্রথম সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন ফখরুল ইসলাম

প্রকাশিত: 02:00:04 am, Thursday, 12 March 2026