Dhaka , Friday, 27 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার, fa fa-square চৌমুহনীতে ডিবির অভিযান, ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার fa fa-square বেগমগঞ্জে বিছানার নিচে মিলল পাইপগান ও ১০টি বুলেটের পিলেট, গ্রেপ্তার ১ fa fa-square হাতিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার দুই সাংবাদিক fa fa-square ৭ দফা দাবিতে নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা fa fa-square নোয়াখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত fa fa-square বসুরহাট দারুল ইহসান গার্লস মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত fa fa-square বসুরহাটে মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা, দড়ি ছিঁটকে পড়ে আহত শিক্ষার্থী fa fa-square কোম্পানীগঞ্জে মসজিদের নবাগত ইমামকে মারধরের অভিযোগ, fa fa-square যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে ‘আপত্তিকর ফোনালাপ’, দাগনভূঞার ওসি প্রত্যাহার

বেগমগঞ্জে বিছানার নিচে মিলল পাইপগান ও ১০টি বুলেটের পিলেট, গ্রেপ্তার ১

নোয়াখালীর বেগমগঞ্জে বসতঘরে অভিযান চালিয়ে বিছানার নিচে লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত বুলেটের পিলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইব্রাহীম ওরফে জীবন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিবল্লভপুর গ্রামের জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও পিলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. ইব্রাহীম ওরফে জীবন ওই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ থানার এসআই মো. মাহমুদুল হক, এএসআই ইলিয়াছ উদ্দিন ও সোলায়মান খানের নেতৃত্বে পুলিশের একটি দল জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় জীবনের ঘরে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত বুলেটের পিলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি উদ্ধার করা অস্ত্রের উৎস সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার,

বেগমগঞ্জে বিছানার নিচে মিলল পাইপগান ও ১০টি বুলেটের পিলেট, গ্রেপ্তার ১

প্রকাশিত: 06:24:57 am, Friday, 27 November 2026