Dhaka , Saturday, 28 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: কবজি বিচ্ছিন্ন, আহত ২০ fa fa-square ওয়াজ মাহফিল হোক হৃদয় জাগানোর, শব্দের আতঙ্ক ছড়ানোর নয় fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার, fa fa-square চৌমুহনীতে ডিবির অভিযান, ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার fa fa-square বেগমগঞ্জে বিছানার নিচে মিলল পাইপগান ও ১০টি বুলেটের পিলেট, গ্রেপ্তার ১ fa fa-square হাতিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার দুই সাংবাদিক fa fa-square ৭ দফা দাবিতে নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা fa fa-square নোয়াখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত fa fa-square বসুরহাট দারুল ইহসান গার্লস মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত fa fa-square বসুরহাটে মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা, দড়ি ছিঁটকে পড়ে আহত শিক্ষার্থী

হাতিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার দুই সাংবাদিক

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে বাধা ও হেনস্তার শিকার হয়েছেন দুই সাংবাদিক। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে হাতিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক সাংবাদিক।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকরা হলেন দেশ টিভি ও দৈনিক আমাদের সময়ের হাতিয়া প্রতিনিধি শামীমুজ্জামান শামীম এবং চ্যানেল এস ও দৈনিক খবরের কাগজের হাতিয়া প্রতিনিধি মো. হানিফ উদ্দিন সাকিব।

জানা গেছে, মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিত দাসের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা যাচাই করতে বুধবার বিদ্যালয়ে যান ওই দুই সাংবাদিক। এ সময় তারা বাধা ও অসৌজন্যমূলক আচরণের শিকার হন বলে অভিযোগ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক অমিত দাস এর আগে হাতিয়ার লম্বরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে একজন শিক্ষককে অনুপস্থিত দেখিয়ে বেতন উত্তোলনের অভিযোগে বিতর্কের মুখে পড়েন। এ ছাড়া ওই বিদ্যালয়ে মাত্র দুজন শিক্ষক কর্মরত থাকা অবস্থায় একজন শিক্ষককে রেখে তিনি অনিয়মতান্ত্রিকভাবে বদলি হয়ে মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় নিজের ও সহকর্মীর নিরাপত্তার স্বার্থে সাংবাদিক শামীমুজ্জামান শামীম হাতিয়া থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

কর্মস্থলে অনিয়মের অভিযোগ, বিতর্কিত বদলি এবং তথ্য সংগ্রহে যাওয়া সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় স্থানীয় সচেতন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: কবজি বিচ্ছিন্ন, আহত ২০

হাতিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার দুই সাংবাদিক

প্রকাশিত: 12:33:22 pm, Thursday, 26 November 2026