Dhaka , Wednesday, 18 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square বেগমগঞ্জে ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হ/ত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই fa fa-square সেনবাগে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড, ২০০ টাকা জরিমানা fa fa-square কবিরহাট রামেশ্বরপুর মৌলভী মকবুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত fa fa-square কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত fa fa-square সুবর্ণচরে দাফনের ১৬২ দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন fa fa-square কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা fa fa-square কোম্পানীগঞ্জ বসুরহাট অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজে কোরআন সবক ও স্পেলিং বি প্রতিযোগিতা অনুষ্ঠিত fa fa-square কোম্পানীগঞ্জে বসুরহাটে ২৮ নভেম্বর আন্তর্জাতিক নাশিদ ও প্রজন্ম সম্মেলন, fa fa-square সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন fa fa-square সেনবাগে ইয়াবাসহ নোবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ দিনের কারাদণ্ড

কবিরহাট রামেশ্বরপুর মৌলভী মকবুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী রামেশ্বরপুর মৌলভী মকবুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু গণেশ চন্দ্র কর্মকারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আহছান উল্যাহর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক শাহাদাত হোসেন বাবুল বিএসসি ও সিনিয়র শিক্ষক নুরুল হুদা এমএ-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ফুল দিয়ে বিদায়ী শিক্ষককে বরণ করে নেন। এ সময় বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বাবু গণেশ চন্দ্র কর্মকারের অবদান অনস্বীকার্য। তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাপরাশিরহাট বিএনপির সাবেক সভাপতি জহির উদ্দিন জহির, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান, ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার হোসেন, কবিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান বাবুল, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য গোলাম কিবরিয়া সোহাগ, কবিরহাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান, মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈন উদ্দিন চৌধুরী, করমবক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলেমান, প্রধান শিক্ষক নুর উদ্দিন, প্রধান শিক্ষক বাবু নিখিল চন্দ্র, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল হুদা এমএ, সিনিয়র শিক্ষক হেদায়েত উল্যাহ, সাবেক শিক্ষক অহিদ উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য আলা উদ্দিন, প্রাক্তন ছাত্র ও ব্যবসায়ী সাদ্দাম হোসেন, লন্ডনপ্রবাসী প্রাক্তন ছাত্র আব্দুল ওয়াদুদ রুবেল, আমেরিকাপ্রবাসী রাজন, প্রাক্তন ছাত্র হোসেন মোহাম্মদ আশিক এবং ব্যবসায়ী গোলাম হায়দারসহ আরও অনেকে।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানই দেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, ত্যাগ ও আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। কর্মজীবনের আনুষ্ঠানিক বিদায় হলেও শিক্ষার্থীদের হৃদয়ে তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পর্ষদ, প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক বাবু গণেশ চন্দ্র কর্মকারকে সম্মাননা স্মারক, মানপত্র ও বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। এ সময় বক্তারা তাঁর অবসর-পরবর্তী জীবনের সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

বেগমগঞ্জে ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হ/ত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই

কবিরহাট রামেশ্বরপুর মৌলভী মকবুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: 07:05:31 am, Tuesday, 17 November 2026