Dhaka , Sunday, 27 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে কিশোরীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে দুই তরুণ আহত, fa fa-square কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, বিএনপি নেতার বাসায় মধ্যাহ্নভোজ fa fa-square কোম্পানীগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগে স্বজনদের মানববন্ধন ও বিক্ষোভ fa fa-square ভোটারদের ভালোবাসায় জয়ী সাংবাদিক মুন্না, প্রকাশ করলেন কৃতজ্ঞতা fa fa-square নোয়াখালীতে গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, ৩৬ মেগাওয়াটের চাহিদায় সরবরাহ মাত্র ৯ মেগাওয়াট, fa fa-square কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা fa fa-square জাতীয় নৃত্য প্রতিযোগিতায় কোম্পানীগঞ্জের দুই প্রতিষ্ঠানের জাতীয় পুরস্কার অর্জন fa fa-square নোয়াখালীতে নির্মাণাধীন ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার fa fa-square নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, বাবা-ছেলেসহ আহত ৪ fa fa-square মায়ের দ্বিতীয় বিয়ের জেরে ক্ষোভ? সুবর্ণচরে ছেলে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার।

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধ, ৮ জনকে কুপিয়ে জখম

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৮ জন আহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে ভাটিরটেকের বয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আমিন উল্যাহ হাওলাদার ও আনোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত অন্যরা হলেন—জাকের হোসেন, দেলোয়ার হোসেন, আলী হোসেন, জহির উদ্দিন, আবুল হোসেন ও হেদায়েত উল্যাহ।

ভুক্তভোগী জাকের হোসেনের দাবি, তাঁরা কয়েক যুগ ধরে তাঁদের পৈতৃক সম্পত্তিতে চাষাবাদ করে আসছেন। সম্প্রতি একটি পক্ষ ওই সম্পত্তি দখলের চেষ্টা করছে। এ নিয়ে মামলা চলমান থাকলেও আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই। তাই প্রতিবছরের মতো এবারও তাঁরা জমিতে আমন ধান চাষের কাজ শুরু করেন।

জাকের হোসেন বলেন, বুধবার সকালে তাঁরা ওই জমিতে আমন ধান রোপণের কাজ করছিলেন। এ সময় একরাম, আহসান, ইসমাইলসহ কয়েকজন অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে নারী-পুরুষসহ ৮ জন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আমিন উল্যাহ হাওলাদার ও আনোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, মারামারির একটি ঘটনা ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের বিষয়ে খোঁজখবর নিয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে কিশোরীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে দুই তরুণ আহত,

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধ, ৮ জনকে কুপিয়ে জখম

প্রকাশিত: 02:19:18 pm, Wednesday, 12 August 2026