Dhaka , Tuesday, 10 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জ সিরাজপুর ইউপি নির্বাচন: তরুণদের পছন্দের আলোচনায় আতাউর রহমান পাভেল, fa fa-square নোয়াখালীতে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার, নির্যাতনের পর হত্যার সন্দেহ fa fa-square কোম্পানীগঞ্জে মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন fa fa-square সেনবাগে অবৈধভাবে মাটি পরিবহন, ট্রাক্টর চালককে ১৫ হাজার টাকা জরিমানা fa fa-square বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১. fa fa-square কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হলো ‘ফুলকুঁড়ি প্রতিভা অন্বেষণ–২০২৬’ fa fa-square কোম্পানীগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত fa fa-square কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন fa fa-square নোবিপ্রবিতে ছাত্রশক্তির নবীনবরণ, নাহিদ ইসলামের বক্তব্যে উঠে এলো ছাত্ররাজনীতির নতুন বার্তা fa fa-square কোম্পানীগঞ্জে সিরাজ মিয়া ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার, নির্যাতনের পর হত্যার সন্দেহ

নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে নুহা আক্তার (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে শারীরিক নির্যাতন কিংবা ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত নুহা আক্তার উপজেলার মহাতাপুর গ্রামের মো. শাহাদাত হোসেন সুমন ও মৌসুমি আক্তারের মেয়ে। সে স্থানীয় মহাতাপুর তালিমুর কুরআন নুরানী ও হাফেজী মাদ্রাসার দ্বিতীয় জামাতের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ১ নম্বর চরমটুয়া ইউনিয়নের মহাতাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মহাতাপুর নূরানী মাদ্রাসার সামান্য সামনে হানতির বাড়ির রাস্তার ওপর শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে।

মরদেহ উদ্ধারের পর শিশুটিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দেয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিষ্পাপ শিশুর এমন মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জ সিরাজপুর ইউপি নির্বাচন: তরুণদের পছন্দের আলোচনায় আতাউর রহমান পাভেল,

নোয়াখালীতে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার, নির্যাতনের পর হত্যার সন্দেহ

প্রকাশিত: 06:15:00 am, Tuesday, 10 November 2026