Dhaka , Sunday, 8 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত fa fa-square কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন fa fa-square নোবিপ্রবিতে ছাত্রশক্তির নবীনবরণ, নাহিদ ইসলামের বক্তব্যে উঠে এলো ছাত্ররাজনীতির নতুন বার্তা fa fa-square কোম্পানীগঞ্জে সিরাজ মিয়া ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত fa fa-square সাফল্যের হ্যাটট্রিক! তৃতীয়বার জাতীয় পুরস্কার পেল বসুরহাট ব্যবসায়ী সমিতি fa fa-square কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম fa fa-square নোয়াখালীতে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার, যুবদল নেতা বহিষ্কার fa fa-square নোয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, fa fa-square কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেদীর fa fa-square ৭ নভেম্বর উপলক্ষে নোয়াখালীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুর ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহাজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম এবং নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গৃহীত কার্যক্রম, বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া জনসেবার মানোন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম জোরদার করার বিষয়েও আলোচনা করা হয়।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী এবং পাবলিক প্রসিকিউটর (পিপি)সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

প্রকাশিত: 09:35:41 am, Sunday, 8 November 2026