Dhaka , Monday, 23 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নোয়াখালী বিএনপির ডিসেম্বরজুড়ে কর্মসূচি ঘোষণা fa fa-square মাগরীব এর নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না। বালির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দলিল লেখক মাইন উদ্দিনের, fa fa-square নোয়াখালী সদর উপজেলা বিএনপির উদ্যোগে রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় নিয়ে মতবিনিময় সভা fa fa-square নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ৩ fa fa-square নোয়াখালীতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২০ শতক জমির টমেটো গাছের গোড়া কেটে দিল দুর্বৃত্তরা fa fa-square নোয়াখালী পাসপোর্ট অফিসে বিশেষ সংকেতে ঘুষ বাণিজ্যের অভিযোগ, দালালনির্ভর সেবায় ভোগান্তি fa fa-square কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি ফখরুল ইসলাম fa fa-square ঘুষ বাণিজ্যে অভিযুক্ত কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের সেই অফিস সহকারী নাছিম শাহ কে পিতার মামলায় কারাগারে প্রেরণ করেছে আদালত fa fa-square অপপ্রচারকারীদের হুঁশিয়ারি! সত্য প্রকাশে অবিচল সাংবাদিক মান্নান মুন্না, fa fa-square কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক

কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্মাণাধীন সড়কে কংক্রিট পরিবহনে নিয়োজিত একটি ট্রাকের ধাক্কায় মনিজা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের রহিম উদ্দিন জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিজা খাতুন ওই এলাকার মৃত সায়েদুল হকের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে মনিজা খাতুন হাবিবপুর বাজার থেকে পায়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে সড়ক সংস্কারকাজের জন্য কংক্রিট পরিবহনে নিয়োজিত একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নোয়াখালী বিএনপির ডিসেম্বরজুড়ে কর্মসূচি ঘোষণা

কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: 06:58:37 am, Sunday, 4 October 2026