Dhaka , Monday, 5 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে গ্রামবাংলার মানুষের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম (বিজ)-এর নতুন শাখার উদ্বোধন fa fa-square মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর, fa fa-square মৎস্য খামারি ও যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি fa fa-square নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে ‘মাদক সেবনে তরুণের মৃত্যু, অসুস্থ ৪ fa fa-square কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু fa fa-square নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত fa fa-square বিদ্যুৎ বিভ্রাট ও জনস্বাস্থ্য: গভীর রাতে দুর্ভোগের নীরব আর্তনাদ fa fa-square সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলার আসামি শাহরিয়ারের বিরুদ্ধে নোয়াখালীতে জমি দখলের অভিযোগ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ fa fa-square নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাবা-ছেলে

সোনাইমুড়ীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর সোনাইমুড়ীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মো. জীবন হোসেন (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইসলামগঞ্জ বাজারের উত্তর পাশে বুরো বাংলাদেশের বজরা শাখার সামনে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জীবন হোসেন সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজারামপুর গ্রামের জাহের মিয়ার বাড়ির মো. হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নাম্বারবিহীন একটি ইয়ামাহা ফেজার মোটরসাইকেল ইউটার্ন নেওয়ার সময় নোয়াখালীগামী একটি বালুবাহী ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী জীবন হোসেন ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখায়তে হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে গ্রামবাংলার মানুষের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম (বিজ)-এর নতুন শাখার উদ্বোধন

সোনাইমুড়ীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: 05:29:31 pm, Sunday, 16 August 2026