Dhaka , Saturday, 28 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: কবজি বিচ্ছিন্ন, আহত ২০ fa fa-square ওয়াজ মাহফিল হোক হৃদয় জাগানোর, শব্দের আতঙ্ক ছড়ানোর নয় fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার, fa fa-square চৌমুহনীতে ডিবির অভিযান, ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার fa fa-square বেগমগঞ্জে বিছানার নিচে মিলল পাইপগান ও ১০টি বুলেটের পিলেট, গ্রেপ্তার ১ fa fa-square হাতিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার দুই সাংবাদিক fa fa-square ৭ দফা দাবিতে নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা fa fa-square নোয়াখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত fa fa-square বসুরহাট দারুল ইহসান গার্লস মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত fa fa-square বসুরহাটে মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা, দড়ি ছিঁটকে পড়ে আহত শিক্ষার্থী

দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: কবজি বিচ্ছিন্ন, আহত ২০

ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণ, গুলির শব্দ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে বাসু (২১) নামে এক যুবকের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আরও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়ির পাশের সূর্যের হাসি ক্লিনিক মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চট্টগ্রামে পাঠানো হয়েছে। এছাড়া চারজনকে ফেনী হাসপাতালে এবং অন্যদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, আহত বাসুর বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।

আহতদের মধ্যে রয়েছেন জুয়েল (৩৬), জহিরুল হক রুবেল (৩০), আমজাদ হোসেন টিপু (৩৫), মোশাররফ হোসেন ফয়সাল (৩৮), মোহাম্মদ শামীম (৪০), মহিবুল ইসলাম রাজু (৩৫), মোহাম্মদ তানভীর (২০), হৃদয় (২৫), রুবেল (৩০), বাশার (৩২), সোহরাব হৃদয় (২৩), ইয়াকুব আলী (৩১) ও বাসু (২১)।

এদিকে সংঘর্ষের পর থেকে মোহাম্মদ ছোটন নামে যুবদলের এক কর্মী নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তাঁর রাজনৈতিক সহযোদ্ধারা। তাঁদের অভিযোগ, আহত শিবলু ও জুয়েলকে আটক করে রাজু ও জসিম জোরপূর্বক মন্ত্রীর বাড়িতে হামলার কথা স্বীকার করানোর চেষ্টা করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ও চিৎকার-চেঁচামেচি শুরু হয়। এ সময় শতাধিক মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রের পাশাপাশি ভারী অস্ত্র প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেন।

আহতদের কয়েকজনের অভিযোগ, প্রায় ৩০টি মোটরসাইকেলে করে ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিকের অর্ধশতাধিক অনুসারী পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আমুভূঞার হাটে যুবদলের একটি বৈঠকে যাচ্ছিলেন। পথে আলাইয়ারপুর গ্রামের পরিবেশমন্ত্রীর বাড়ির উত্তর পাশে সূর্যের হাসি ক্লিনিক মোড়ে পৌঁছালে চারদিক থেকে তাঁদের ওপর হামলা করা হয়।

তাঁদের দাবি, শ্রমিক দলের আহ্বায়ক জসিম উদ্দিনের নেতৃত্বে রাজু, হৃদয়সহ ৫০ থেকে ৬০ জন তাঁদের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে কুপিয়ে আহত করা হয়। পাশাপাশি কয়েকটি ফাঁকা গুলি ছোড়া ও শতাধিক ককটেল বিস্ফোরণের অভিযোগ করেন তাঁরা। তাঁদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং আরও ১০টি ভাঙচুর করা হয়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন শ্রমিক দলের আহ্বায়ক জসিম উদ্দিন। তাঁর দাবি, অস্ত্রসজ্জিত অর্ধশতাধিক লোক পরিবেশমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা করলে এলাকাবাসী তাঁদের প্রতিহত করেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের লোকজন আহত হন। ককটেল বিস্ফোরণের জন্য ফটিকের অনুসারীদের দায়ী করেন তিনি।

জামশেদুর রহমান ফটিক বলেন, তাঁর অনুসারীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। পথে বিনা উসকানিতে জসিমের নেতৃত্বে তাঁদের ওপর হামলা করা হয়। তিনি দাবি করেন, সংঘর্ষের স্থান থেকে পরিবেশমন্ত্রীর বাড়ি অনেক দূরে। সেখানে হামলার কোনো কারণ ছিল না।

অন্যদিকে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, তাঁর বাড়িতে হামলার চেষ্টা করা হলে স্থানীয় লোকজন তা প্রতিহত করেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌসি বেগম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে গজারিয়া রোডে মোহাম্মদ ইসমাইল হোসেন নামে শ্রমিক দলের এক নেতাকে মারধরের ঘটনা ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: কবজি বিচ্ছিন্ন, আহত ২০

দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: কবজি বিচ্ছিন্ন, আহত ২০

প্রকাশিত: 06:13:05 pm, Friday, 27 November 2026