Dhaka , Sunday, 22 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালী পাসপোর্ট অফিসে বিশেষ সংকেতে ঘুষ বাণিজ্যের অভিযোগ, দালালনির্ভর সেবায় ভোগান্তি fa fa-square কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি ফখরুল ইসলাম fa fa-square ঘুষ বাণিজ্যে অভিযুক্ত কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের সেই অফিস সহকারী নাছিম শাহ কে পিতার মামলায় কারাগারে প্রেরণ করেছে আদালত fa fa-square অপপ্রচারকারীদের হুঁশিয়ারি! সত্য প্রকাশে অবিচল সাংবাদিক মান্নান মুন্না, fa fa-square কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক fa fa-square কোম্পানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে এমপি ফখরুল ইসলাম fa fa-square সামাজিক মাধ্যমে অপচিকিৎসার ফাঁদ, রোগমুক্তির প্রলোভনে ঝুঁকিতে মানুষের জীবন fa fa-square কবিরহাটে সেচ্চাসেবী সংগঠন‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন fa fa-square সেনবাগে ৪৮ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার fa fa-square নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল, ব্যাহত সরকারি সেবা

সামাজিক মাধ্যমে অপচিকিৎসার ফাঁদ, রোগমুক্তির প্রলোভনে ঝুঁকিতে মানুষের জীবন

ক্যানসার, ডায়াবেটিস ও বন্ধ্যত্ব নিরাময়ের মিথ্যা আশ্বাস | অনুমোদনহীন পণ্যের রমরমা বাণিজ্য-

সামাজিক যোগাযোগমাধ্যমে রোগমুক্তির লোভনীয় বিজ্ঞাপন ও ফুড সাপ্লিমেন্টের চটকদার প্রচারণায় বিভ্রান্ত হয়ে অপচিকিৎসার ফাঁদে পড়ছেন অনেকে। ফেসবুক, ইউটিউব ও টিকটকে ঔষধ প্রশাসনের অনুমোদনহীন ভেষজ, হারবাল ও খাদ্যপণ্য দিয়ে ক্যানসার, ডায়াবেটিস কিংবা বন্ধ্যত্বের মতো জটিল রোগ সম্পূর্ণ নিরাময়ের মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে। নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর নজরদারির সীমাবদ্ধতার সুযোগে অনলাইনে চলছে এসব প্রতারণা। এতে একদিকে সাধারণ মানুষের অর্থ অপচয় হচ্ছে, অন্যদিকে ভুল চিকিৎসায় রোগীদের জীবন পড়ছে মারাত্মক ঝুঁকিতে।

সম্প্রতি এ ধরনের প্রতারণার শিকার কয়েকজন ভুক্তভোগীর অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ।

প্রতারণার শিকার রোগীদের অভিজ্ঞতা

রাজধানীর হাজারীবাগের গৃহিণী পারভীন সুলতানা (৫৭) দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন। রোগ থেকে চিরমুক্তির আশায় ফেসবুকের ‘সুকুনাহ’ পেজে বিজ্ঞাপন দেখে ১ হাজার ৪৫০ টাকায় ‘ত্বীনমিক্স রেমিডি’ নামের একটি পণ্য কেনেন তিনি। বিক্রেতার প্রচারণায় আশ্বস্ত হয়ে পণ্যটি ব্যবহার শুরু করেন। তবে ব্যবহারের পর তার রক্তে শর্করার মাত্রা উল্টো বেড়ে যায়।

এ বিষয়ে সুকুনাহর ওয়েবসাইটে দেওয়া নম্বরে যোগাযোগ করা হলে অর্ণব নামের এক প্রতিনিধি দাবি করেন, পণ্যটি প্রাকৃতিক উপাদানে তৈরি এবং ল্যাব টেস্টেড। তবে পণ্যটির অনুমোদন কিংবা পরীক্ষার বৈধ কোনো নথি দেখাতে পারেননি তিনি।

একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন শ্যামপুরের আরেক ভুক্তভোগী আব্দুর রহমান (ছদ্মনাম)। একশিরা রোগ নিরাময়ের আশায় ‘অ্যালিফা ভেষজ দাওয়াকানা’ থেকে ১ হাজার ৮০০ টাকার ওষুধ কিনে এক মাস ব্যবহার করেও কোনো উপকার পাননি তিনি।

প্রচারণার আড়ালে প্রতারণার কৌশল

সামাজিক যোগাযোগমাধ্যমে এসব পণ্যের প্রচারণায় নানা কৌশল ব্যবহার করছেন বিক্রেতারা। কেউ নিজেদের বিশেষজ্ঞ চিকিৎসক কিংবা গবেষক পরিচয় দিচ্ছেন। আবার চিকিৎসকের মতো অ্যাপ্রোন পরে ভিডিও তৈরি করে অস্ত্রোপচার ছাড়াই জটিল রোগ সারানোর প্রতিশ্রুতি দিচ্ছেন।

বৈজ্ঞানিক তথ্য-প্রমাণের পরিবর্তে প্রচারণায় ব্যবহার করা হচ্ছে কথিত রোগীদের সাক্ষাৎকার ও সুস্থ হওয়ার গল্প। অনেক বিক্রেতা অনুমোদন এড়াতে পণ্যকে ‘ফুড সাপ্লিমেন্ট’ হিসেবে পরিচয় দিলেও বিজ্ঞাপনে ডায়াবেটিস, কিডনি, ক্যানসার ও যৌন সমস্যার সমাধানের নিশ্চয়তা দিচ্ছেন।

ক্রেতাদের আকৃষ্ট করতে দেওয়া হচ্ছে আকর্ষণীয় মূল্যছাড়। পণ্যের উপাদান, কার্যকারিতা ও মান নিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন করা হলে অনেক ক্ষেত্রে সরাসরি ইনবক্সে যোগাযোগ করতে বলা হয়। সেখানে দেওয়া হচ্ছে অননুমোদিত চিকিৎসা পরামর্শও।

আইন থাকলেও কার্যকর নজরদারি নিয়ে প্রশ্ন

ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৭১(১) ধারা অনুযায়ী, অনুমোদন ছাড়া ওষুধের চিকিৎসাসংক্রান্ত তথ্য দিয়ে বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ। এ অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

গত ১৫ জুন ঔষধ প্রশাসন অধিদপ্তর এ বিষয়ে কঠোর নির্দেশনামূলক বিজ্ঞপ্তি জারি করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রচারণা বন্ধ হয়নি।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুজ্জামান খান প্রতিদিনের বাংলাদেশকে জানান, অনলাইনে ভুয়া বিক্রেতাদের সুনির্দিষ্ট ঠিকানা পাওয়া গেলে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে পাবনার একটি নিবন্ধিত প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) জালাল উদ্দিন রুমী বলেন, অপপ্রচার নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাইবার ইউনিট ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা চলছে।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনৈতিক প্রচারণায় জড়িত চিকিৎসকদের বিষয়ে সতর্ক করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (জনস্বাস্থ্য ও পুষ্টি) ড. মোহাম্মদ মোস্তফা জানান, ১ নভেম্বর থেকে ফুড সাপ্লিমেন্টের লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে। লাইসেন্স ছাড়া এসব পণ্য বিক্রি আইনি অপরাধ। খাদ্যপণ্য দিয়ে রোগ নিরাময়ের দাবি করাও সম্পূর্ণ বেআইনি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, চিকিৎসাবিজ্ঞান কেবল নিবন্ধিত ও প্রশিক্ষিত চিকিৎসকের মাধ্যমে পরিচালিত হওয়া উচিত। কারণ এর সঙ্গে মানুষের জীবন-মৃত্যুর প্রশ্ন জড়িত। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ভুয়া চিকিৎসা পরামর্শ রোধে আসন্ন সাইবার নীতিমালায় কঠোর বিধান যুক্ত করার তাগিদ দেন তিনি।

সচেতনতার বিকল্প নেই

বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো পণ্যের বিজ্ঞাপন দেখে চিকিৎসা গ্রহণ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে ক্যানসার, ডায়াবেটিস, কিডনি রোগ কিংবা বন্ধ্যত্বের মতো জটিল রোগের ক্ষেত্রে ভুয়া নিরাময়ের আশ্বাসে প্রচলিত চিকিৎসা বন্ধ করা প্রাণঘাতী হতে পারে।

তাই যেকোনো ওষুধ, ভেষজ পণ্য কিংবা ফুড সাপ্লিমেন্ট ব্যবহারের আগে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং পণ্যের বৈধ অনুমোদন যাচাই করা জরুরি। একই সঙ্গে অনলাইন প্রতারণা বন্ধে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর কার্যকর নজরদারি ও নিয়মিত অভিযান জোরদার করার দাবি উঠেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালী পাসপোর্ট অফিসে বিশেষ সংকেতে ঘুষ বাণিজ্যের অভিযোগ, দালালনির্ভর সেবায় ভোগান্তি

সামাজিক মাধ্যমে অপচিকিৎসার ফাঁদ, রোগমুক্তির প্রলোভনে ঝুঁকিতে মানুষের জীবন

প্রকাশিত: 04:37:48 am, Saturday, 21 November 2026