Dhaka , Friday, 20 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ৯ জন আটক, কার্গো বোট জব্দ fa fa-square বিএনপি নেতা আব্দুল মতিনের নেতৃত্বে নোয়াখালী শহরে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত fa fa-square কোম্পানীগঞ্জে নবান্ন পিঠা উৎসব, প্রদর্শিত হলো ৫৯ ধরনের পিঠা fa fa-square থাইল্যান্ডে চিকিৎসাধীন বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব fa fa-square কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ১১ ট্রাক আটক, জরিমানা ৭৪ হাজার টাকা, fa fa-square বেগমগঞ্জে ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হ/ত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই fa fa-square সেনবাগে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড, ২০০ টাকা জরিমানা fa fa-square কবিরহাট রামেশ্বরপুর মৌলভী মকবুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত fa fa-square কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত fa fa-square সুবর্ণচরে দাফনের ১৬২ দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

হাতিয়ায় মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ৯ জন আটক, কার্গো বোট জব্দ

নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ৯ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের আলেকজান্ডার উপজেলার চরমেহার গ্রামের মো. রাশেদ, নোয়াখালীর হাতিয়া উপজেলার আল-আমীন গ্রামের মো. রাশেদ, সুবর্ণচরের দক্ষিণচর মজিদ গ্রামের মো. মনির, মো. আফসার উদ্দিন, মো. শেহেনাজ ও মো. রুবেল, হাতিয়ার ফরাজি গ্রামের ফজলুল হক, রেজুকালিয়া গ্রামের মো. বাবুল এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর গ্রামের মোহাম্মদ সালাউদ্দিন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত নোয়াখালীর হাতিয়া থানাধীন চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া।

অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা। এ ঘটনায় কার্গো বোটসহ ৯ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দ করা সিমেন্ট, কার্গো বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ৯ জন আটক, কার্গো বোট জব্দ

হাতিয়ায় মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ৯ জন আটক, কার্গো বোট জব্দ

প্রকাশিত: 12:51:29 pm, Thursday, 19 November 2026