Dhaka , Thursday, 19 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square বিএনপি নেতা আব্দুল মতিনের নেতৃত্বে নোয়াখালী শহরে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত fa fa-square কোম্পানীগঞ্জে নবান্ন পিঠা উৎসব, প্রদর্শিত হলো ৫৯ ধরনের পিঠা fa fa-square থাইল্যান্ডে চিকিৎসাধীন বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব fa fa-square কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ১১ ট্রাক আটক, জরিমানা ৭৪ হাজার টাকা, fa fa-square বেগমগঞ্জে ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হ/ত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই fa fa-square সেনবাগে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড, ২০০ টাকা জরিমানা fa fa-square কবিরহাট রামেশ্বরপুর মৌলভী মকবুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত fa fa-square কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত fa fa-square সুবর্ণচরে দাফনের ১৬২ দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন fa fa-square কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা

কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ১১ ট্রাক আটক, জরিমানা ৭৪ হাজার টাকা,

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১১টি ট্রাক আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় সড়ক পরিবহন আইন ও বালুমহাল ব্যবস্থাপনা আইনে ট্রাকগুলোকে মোট ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে অবৈধভাবে বালু পরিবহনের সময় ৬টি বালুভর্তি ট্রাক এবং বালু আনার উদ্দেশ্যে যাওয়ার সময় আরও ৫টি খালি ট্রাক আটক করা হয়। পরে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এবং ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাকগুলোর বিরুদ্ধে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ মোর্শেদ অপু জানান, অনুমোদিত পরিমাণের অতিরিক্ত কিংবা অবৈধ উপায়ে এ সড়ক দিয়ে কোনোভাবেই বালু পরিবহন করা যাবে না। জনস্বার্থে এবং গ্রামীণ অবকাঠামো রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু পরিবহন ও সংশ্লিষ্ট অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

বিএনপি নেতা আব্দুল মতিনের নেতৃত্বে নোয়াখালী শহরে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ১১ ট্রাক আটক, জরিমানা ৭৪ হাজার টাকা,

প্রকাশিত: 07:38:04 am, Wednesday, 18 November 2026