Dhaka , Saturday, 5 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় গাঁজাসহ এক মাদক কারবারি আটক fa fa-square তকমার বাজারে সত্যের কলম- fa fa-square জরুরি সময়ে অ্যাম্বুলেন্সের আগেই পৌঁছে যায় স্বেচ্ছাসেবক fa fa-square কবিরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার fa fa-square নোয়াখালী বিভাগ দাবিতে শাহবাগে আন্দোলনে এমপি হান্নান মাসুদ fa fa-square নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৩ fa fa-square ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল fa fa-square নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ fa fa-square কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া, fa fa-square কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন

তকমার বাজারে সত্যের কলম-

যেখানে অন্যায়,
সেখানে প্রশ্ন জাগে
যেখানে দুর্নীতি,
সেখানে কলম আজও ভাগে না।

মজলুমের পাশে দাঁড়ানো মানুষটি
তাই অনেকের চোখে অপরাধী,
কারণ সে বিক্রি হয়নি;
নত হয়নি কোনো স্বার্থের কাছে।

অন্যায়ের সঙ্গে আপস না করলে
শত্রু বাড়ে আপন ঘরেই,
যুক্তিতে যখন হার মানে কেউ,
কুৎসা ছড়ায় তখন শহরজুড়েই।

কখনো ‘রাজাকার’,
কখনো ‘হেলমেট বাহিনী’,
কখনো ‘ফ্যাসিস্ট’;
তকমার ভাষা বদলায়,
কিন্তু উদ্দেশ্য থাকে একই—
সত্যের কণ্ঠ রোধ করা।

সবচেয়ে দুঃখের বিষয়,
কলমের মানুষ হয়েও কেউ কেউ
কলমের স্বাধীনতার বিরোধী হয়ে ওঠে;
সত্যের পক্ষে দাঁড়ানো সহকর্মীকে
প্রতিদ্বন্দ্বী ভেবে
অপপ্রচারের মঞ্চ সাজায়।

কিন্তু ইতিহাসের শিক্ষা একটাই;
কাদা ছোড়া যায়,
সত্যকে কাদায় ডোবানো যায় না।
মিথ্যার মিছিল দীর্ঘ হতে পারে,
তবু সত্যের পথই শেষ পর্যন্ত টিকে যায়।

সৎ সাংবাদিকের কলম
কারও ব্যক্তিগত শত্রু নয়—
তা অন্যায়ের বিরুদ্ধে
সমাজের বিবেকের উচ্চারণ।

তাই তকমা নয়,
প্রমাণের কথা বলুন;
কুৎসা নয়,
যুক্তির কথা বলুন।

কারণ সময়ের আদালতে
পরিচয় নয়;
কর্মই সাক্ষ্য দেয়।

সত্যের কলম থামবে না,
সততার পথ হারাবে না;
দিনশেষে জয় হবে
সত্য, ন্যায় ও বিবেকেরই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় গাঁজাসহ এক মাদক কারবারি আটক

তকমার বাজারে সত্যের কলম-

প্রকাশিত: 08:38:33 pm, Friday, 4 September 2026

যেখানে অন্যায়,
সেখানে প্রশ্ন জাগে
যেখানে দুর্নীতি,
সেখানে কলম আজও ভাগে না।

মজলুমের পাশে দাঁড়ানো মানুষটি
তাই অনেকের চোখে অপরাধী,
কারণ সে বিক্রি হয়নি;
নত হয়নি কোনো স্বার্থের কাছে।

অন্যায়ের সঙ্গে আপস না করলে
শত্রু বাড়ে আপন ঘরেই,
যুক্তিতে যখন হার মানে কেউ,
কুৎসা ছড়ায় তখন শহরজুড়েই।

কখনো ‘রাজাকার’,
কখনো ‘হেলমেট বাহিনী’,
কখনো ‘ফ্যাসিস্ট’;
তকমার ভাষা বদলায়,
কিন্তু উদ্দেশ্য থাকে একই—
সত্যের কণ্ঠ রোধ করা।

সবচেয়ে দুঃখের বিষয়,
কলমের মানুষ হয়েও কেউ কেউ
কলমের স্বাধীনতার বিরোধী হয়ে ওঠে;
সত্যের পক্ষে দাঁড়ানো সহকর্মীকে
প্রতিদ্বন্দ্বী ভেবে
অপপ্রচারের মঞ্চ সাজায়।

কিন্তু ইতিহাসের শিক্ষা একটাই;
কাদা ছোড়া যায়,
সত্যকে কাদায় ডোবানো যায় না।
মিথ্যার মিছিল দীর্ঘ হতে পারে,
তবু সত্যের পথই শেষ পর্যন্ত টিকে যায়।

সৎ সাংবাদিকের কলম
কারও ব্যক্তিগত শত্রু নয়—
তা অন্যায়ের বিরুদ্ধে
সমাজের বিবেকের উচ্চারণ।

তাই তকমা নয়,
প্রমাণের কথা বলুন;
কুৎসা নয়,
যুক্তির কথা বলুন।

কারণ সময়ের আদালতে
পরিচয় নয়;
কর্মই সাক্ষ্য দেয়।

সত্যের কলম থামবে না,
সততার পথ হারাবে না;
দিনশেষে জয় হবে
সত্য, ন্যায় ও বিবেকেরই।