Dhaka , Saturday, 28 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে হয়রানিমূলক মামলায় সর্বস্বান্ত শিক্ষক পরিবার, মানবেতর জীবনযাপন fa fa-square কোম্পানীগঞ্জে জামায়াতের সাবেক নেতার বিএনপিতে যোগদান, fa fa-square দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: কবজি বিচ্ছিন্ন, আহত ২০ fa fa-square ওয়াজ মাহফিল হোক হৃদয় জাগানোর, শব্দের আতঙ্ক ছড়ানোর নয় fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার, fa fa-square চৌমুহনীতে ডিবির অভিযান, ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার fa fa-square বেগমগঞ্জে বিছানার নিচে মিলল পাইপগান ও ১০টি বুলেটের পিলেট, গ্রেপ্তার ১ fa fa-square হাতিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার দুই সাংবাদিক fa fa-square ৭ দফা দাবিতে নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা fa fa-square নোয়াখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বসুরহাট আধুনিক হাসপাতাল দখলমুক্ত করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার দাবিতে- বিনিয়োগকারীদের সংবাদ সম্মেলন,

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট আধুনিক হাসপাতাল দখলমুক্ত করে প্রকৃত মালিক ও বিনিয়োগকারীদের কাছে বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন হাসপাতালের মালিকানা দাবি করা বিনিয়োগকারীরা। এ দাবিতে রোববার (৯ আগস্ট) বিকেল ৫টায় বসুরহাট বাজারের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকরা।

তারা অভিযোগ করেন, বাবু অরবিন্দ গং এর কাছ থেকে বায়না ও ক্রয় চুক্তির মাধ্যমে বসুরহাট আধুনিক হাসপাতাল ক্রয়ের পরও তাদের কাছে প্রতিষ্ঠানটির দখল বুঝিয়ে দেওয়া হয়নি। বরং বিভিন্নভাবে হয়রানি ও সময়ক্ষেপণ করা হচ্ছে।

লিখিত বক্তব্যে তারা দাবি করেন, ২০২৫ সালের ২৪ আগস্ট বসুরহাট আধুনিক হাসপাতাল নিয়ে একটি বায়নানামা চুক্তি সম্পাদিত হয়। ওই চুক্তির আওতায় তারা মোট ২ কোটি ১৩ লাখ টাকা পরিশোধ করেছেন বলে দাবি করেন। পরবর্তীতে ২০২৬ সালের ৩০ জানুয়ারি ক্রয় চুক্তি সম্পাদিত হয়েছে বলেও তারা জানান।

তাদের অভিযোগ, চুক্তি সম্পাদনের পরও হাসপাতালটির দখল বুঝিয়ে না দিয়ে নানা ধরনের জটিলতা সৃষ্টি করা হচ্ছে। এতে তারা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে হাসপাতালের বর্তমান দখল ও ব্যবস্থাপনা নিয়ে ডা. ইমরোজসহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রতিবেদনে যুক্ত করা হবে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে তারা আগামী ১৪ আগস্টের মধ্যে প্রতিষ্ঠানটি দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান।

পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা।

সংবাদ সম্মেলনে বসুরহাট আধুনিক হাসপাতাল পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—

– মোঃ রফিক উল্যাহ — চেয়ারম্যান
– ডাঃ মোঃ আমিরুল ইসলাম — ভাইস চেয়ারম্যান
– ডাঃ বিবি তাহেরা সনিয়া — ভাইস চেয়ারম্যান
– এ.এন.এম জাফর ইমাম — এমডি
– আতোয়ার হোসেন পাভেল — ডিএমডি
– ইঞ্জি. মোঃ তাওহীদুল ইসলাম — ডিএমডি
– মোঃ নজরুল হুদা — ডিরেক্টর, ফাইন্যান্স
– মোঃ ছালাউদ্দিন হেলাল — ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্স ফাইন্যান্স
– মোঃ মাহবুবুর রশিদ আল মামুন — ডিরেক্টর, অ্যাডমিন
– মোঃ জসিম উদ্দিন — ডিরেক্টর
– মোঃ সাইফ উল্যাহ সোহাগ — ডিরেক্টর
– মোঃ আবদুল হাই পারভেজ — ডিরেক্টর
– ইশতিয়াক আহমেদ ফারহান — ডিরেক্টর
– মেজবাহ উদ্দিন আহাম্মদ চৌধুরী — ডিরেক্টর

নোট: সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে ও ভারসাম্যপূর্ণভাবে প্রকাশ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে হয়রানিমূলক মামলায় সর্বস্বান্ত শিক্ষক পরিবার, মানবেতর জীবনযাপন

বসুরহাট আধুনিক হাসপাতাল দখলমুক্ত করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার দাবিতে- বিনিয়োগকারীদের সংবাদ সম্মেলন,

প্রকাশিত: 12:59:23 pm, Sunday, 9 August 2026