ঢাকাSunday , 9 August 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বসুরহাট আধুনিক হাসপাতাল দখলমুক্ত করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার দাবিতে- বিনিয়োগকারীদের সংবাদ সম্মেলন,

Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট আধুনিক হাসপাতাল দখলমুক্ত করে প্রকৃত মালিক ও বিনিয়োগকারীদের কাছে বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন হাসপাতালের মালিকানা দাবি করা বিনিয়োগকারীরা। এ দাবিতে রোববার (৯ আগস্ট) বিকেল ৫টায় বসুরহাট বাজারের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকরা।

তারা অভিযোগ করেন, বাবু অরবিন্দ গং এর কাছ থেকে বায়না ও ক্রয় চুক্তির মাধ্যমে বসুরহাট আধুনিক হাসপাতাল ক্রয়ের পরও তাদের কাছে প্রতিষ্ঠানটির দখল বুঝিয়ে দেওয়া হয়নি। বরং বিভিন্নভাবে হয়রানি ও সময়ক্ষেপণ করা হচ্ছে।

লিখিত বক্তব্যে তারা দাবি করেন, ২০২৫ সালের ২৪ আগস্ট বসুরহাট আধুনিক হাসপাতাল নিয়ে একটি বায়নানামা চুক্তি সম্পাদিত হয়। ওই চুক্তির আওতায় তারা মোট ২ কোটি ১৩ লাখ টাকা পরিশোধ করেছেন বলে দাবি করেন। পরবর্তীতে ২০২৬ সালের ৩০ জানুয়ারি ক্রয় চুক্তি সম্পাদিত হয়েছে বলেও তারা জানান।

তাদের অভিযোগ, চুক্তি সম্পাদনের পরও হাসপাতালটির দখল বুঝিয়ে না দিয়ে নানা ধরনের জটিলতা সৃষ্টি করা হচ্ছে। এতে তারা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে হাসপাতালের বর্তমান দখল ও ব্যবস্থাপনা নিয়ে ডা. ইমরোজসহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রতিবেদনে যুক্ত করা হবে।

 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে তারা আগামী ১৪ আগস্টের মধ্যে প্রতিষ্ঠানটি দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান।

পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা।

সংবাদ সম্মেলনে বসুরহাট আধুনিক হাসপাতাল পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—

মোঃ রফিক উল্যাহচেয়ারম্যান
ডাঃ মোঃ আমিরুল ইসলামভাইস চেয়ারম্যান
ডাঃ বিবি তাহেরা সনিয়াভাইস চেয়ারম্যান
এ.এন.এম জাফর ইমামএমডি
আতোয়ার হোসেন পাভেলডিএমডি
ইঞ্জি. মোঃ তাওহীদুল ইসলামডিএমডি
মোঃ নজরুল হুদাডিরেক্টর, ফাইন্যান্স
মোঃ ছালাউদ্দিন হেলালডিরেক্টর, অ্যাসিস্ট্যান্স ফাইন্যান্স
মোঃ মাহবুবুর রশিদ আল মামুনডিরেক্টর, অ্যাডমিন
মোঃ জসিম উদ্দিনডিরেক্টর
মোঃ সাইফ উল্যাহ সোহাগডিরেক্টর
মোঃ আবদুল হাই পারভেজডিরেক্টর
ইশতিয়াক আহমেদ ফারহানডিরেক্টর
মেজবাহ উদ্দিন আহাম্মদ চৌধুরীডিরেক্টর

নোট: সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে ও ভারসাম্যপূর্ণভাবে প্রকাশ করা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: