Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

কবিরহাটে গবাদিপশু পালন, ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কবিরহাটে প্রতিনিধি:
নোয়াখালীতে গবাদিপশু পালন, ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত এ প্রশিক্ষণে গবাদিপশুর স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি, সঠিক ব্যবস্থাপনা, পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং রোগ প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের পরিচালক ডা. আতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আবুল কালাম আজাদ, নোয়াখালী জেলা প্রাণিসম্পদ অফিসার; ডা. কুমুদ রঞ্জন মিত্র, ভেটেরিনারি অফিসার; এবং ডা. সুমন ভৌমিক, জেলা ট্রেনিং অফিসার, নোয়াখালী।

প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খামারিদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি পেলে এই খাত আরও শক্তিশালী হবে। সঠিক খাদ্য ব্যবস্থাপনা, সময়মতো টিকা প্রদান, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে গবাদিপশুর উৎপাদনশীলতা বহুগুণে বাড়ানো সম্ভব।

দিনব্যাপী এ প্রশিক্ষণে স্থানীয় খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গবাদিপশুর রোগ প্রতিরোধ, উন্নত জাত নির্বাচন ও আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কৃষক ও খামারিদের স্বাবলম্বী করে তুলবে এবং দেশের দুধ, মাংস ও ডিম উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

কবিরহাটে গবাদিপশু পালন, ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: 04:51:56 pm, Sunday, 12 October 2025