Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

কোম্পানীগঞ্জে কৃষকদের মাঝে আউশের বীজ ও সার বিতরণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আউশ মৌসুমে উপজেলার মোট ২ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এই প্রণোদনা দেওয়া হবে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের মাধ্যমে দূরবর্তী এলাকার কৃষকদের কাছেও বীজ ও সার পৌঁছে দেওয়া হবে।

প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি উচ্চফলনশীল আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাবেন। কৃষকদের মাঠপর্যায়ে সহায়তা দিতে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত প্রযুক্তিগত পরামর্শ প্রদান করবেন বলেও জানানো হয়।

উপজেলা কৃষি অফিসার মুহা. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোরঞ্জন রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকরাম উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সুমন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম স্বপন এবং সদস্য সচিব মো. আবুল বাসারসহ সংশ্লিষ্টরা।

উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আউশ ধানের আবাদ বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

কোম্পানীগঞ্জে কৃষকদের মাঝে আউশের বীজ ও সার বিতরণ

প্রকাশিত: 09:26:24 am, Thursday, 16 April 2026