নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে রোকন কর্মকার (৩২) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার ফাইজা কটেজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রোকন কর্মকার বেগমগঞ্জ উপজেলার রফিকপুর গ্রামের শংকর কর্মকারের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার হাসপাতাল গেট এলাকায় একটি স্টিলের (এসএস) দোকান পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোকন কর্মকার তার স্ত্রীকে নিয়ে হাসপাতাল গেট এলাকার ফাইজা কটেজের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। মঙ্গলবার তার স্ত্রী বাবার বাড়িতে থাকায় বাসায় একাই ছিলেন তিনি। দুপুরের দিকে স্থানীয়রা বাসার ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক সংকট কিংবা দেনা-পাওনাসংক্রান্ত কোনো হতাশা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Dhaka
,
Wednesday, 21 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square
হাতিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার, মীমাংসার চেষ্টার অভিযোগ
fa fa-square
কিশোর গ্যাং দমনে সব উপজেলায় প্রতিরোধ কমিটি, সভাপতি ইউএনও ও সদস্য সচিব ওসি
fa fa-square
কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
fa fa-square
নোয়াখালীতে ১৮৭ ইউনিটের জায়গায় ৬ হাজার ইউনিট, বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!হতবাক পরিবার
fa fa-square
চ্যানেল এসের হাতিয়া উপজেলা প্রতিনিধি হলেন নোয়াখালীর খবর হাতিয়া প্রতিনিধি হানিফ উদ্দিন সাকিব
fa fa-square
নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আনোয়ার মেম্বার
fa fa-square
জুলুমের বিপরীতে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করেছি: নাছির উদ্দিন নাছির
fa fa-square
কোম্পানীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
fa fa-square
কোম্পানীগঞ্জে ৭০% ভর্তুকি ও বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ
fa fa-square
বসুরহাট দারুল উলূম একাডেমীতে হিফজ সবক অনুষ্ঠান অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
-
হিমেল আহাম্মেদ - প্রকাশিত: 12:33:38 pm, Tuesday, 20 October 2026
- 89 বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয়

























