Dhaka , Friday, 16 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের পোশাক তৈরি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন fa fa-square বেগমগঞ্জে ড্রেনের পাশ থেকে একদিনের নবজাতক উদ্ধার fa fa-square বেগমগঞ্জ চৌরাস্তা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক গ্রেপ্তার fa fa-square নোয়াখালীতে সিনিয়র সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন fa fa-square কোম্পানীগঞ্জে সুফ্ফা মডেল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ fa fa-square আদালতের রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি ফখরুল ইসলাম fa fa-square নোয়াখালীতে যুবককে বেঁধে মারধর করে হত্যার অভিযোগ, আটক ২ fa fa-square নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম fa fa-square মাইজদী মাদারল্যান্ড হাসপাতালে জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ

কোম্পানীগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের পোশাক তৈরি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব হ্রাসের লক্ষ্যে পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের অধীন কোম্পানীগঞ্জ উপজেলা কার্যালয়ের উদ্যোগে ১৫ই অক্টোবর বৃহ:বার
মাকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন এবং স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উই ফর ইউ-এর সভাপতি ইব্রাহীম সায়েমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কর্মমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। পোশাক তৈরি প্রশিক্ষণের মাধ্যমে যুবক-যুবতীরা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। পাশাপাশি অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন।

বক্তারা আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ বেকারত্ব দূরীকরণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং যুবসমাজকে স্বনির্ভর করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের পোশাক তৈরি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

কোম্পানীগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের পোশাক তৈরি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: 08:36:23 pm, Thursday, 15 October 2026