Dhaka , Friday, 16 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের পোশাক তৈরি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন fa fa-square বেগমগঞ্জে ড্রেনের পাশ থেকে একদিনের নবজাতক উদ্ধার fa fa-square বেগমগঞ্জ চৌরাস্তা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক গ্রেপ্তার fa fa-square নোয়াখালীতে সিনিয়র সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন fa fa-square কোম্পানীগঞ্জে সুফ্ফা মডেল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ fa fa-square আদালতের রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি ফখরুল ইসলাম fa fa-square নোয়াখালীতে যুবককে বেঁধে মারধর করে হত্যার অভিযোগ, আটক ২ fa fa-square নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম fa fa-square মাইজদী মাদারল্যান্ড হাসপাতালে জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ

বেগমগঞ্জে ড্রেনের পাশ থেকে একদিনের নবজাতক উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ড্রেনের পাশে পড়ে থাকা একদিন বয়সী এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। পরে শিশুটিকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহেশগঞ্জ এলাকায় সমীরের বাড়ির গলির পেছনে ড্রেনের পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মহেশগঞ্জ বাজার এলাকায় পথচারীরা নবজাতক কন্যাশিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, নবজাতকের পরিচয় এবং তার মা-বাবার সন্ধান বের করার চেষ্টা চলছে। কে বা কারা শিশুটিকে সেখানে রেখে গেছে, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় নবজাতকের পরিচয় শনাক্ত ও তাকে সেখানে রেখে যাওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের পোশাক তৈরি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

বেগমগঞ্জে ড্রেনের পাশ থেকে একদিনের নবজাতক উদ্ধার

প্রকাশিত: 05:14:37 pm, Thursday, 15 October 2026