Dhaka , Sunday, 11 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালীতে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘কাচারি ঘর’ fa fa-square নোয়াখালীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, মামলা প্রক্রিয়াধীন fa fa-square সোনাইমুড়ীতে প্রতিবেশীর ঘর বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন সোহাগ fa fa-square কোম্পানীগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করলেন নোয়াখালীর পুলিশ সুপার। fa fa-square কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল fa fa-square কবিরহাটে ফ্যামিলি কার্ডের প্রলোভনে অনৈতিক সম্পর্কের অভিযোগ, সমাজকর্মীর বিরুদ্ধে তদন্ত কমিটি fa fa-square সেনবাগে এসিডজাতীয় রাসায়নিক পান করে যুবকের মৃত্যু fa fa-square সেনবাগে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু fa fa-square নোয়াখালী টাইমস’র বার্তা সম্পাদক হলেন আবদুল আজিজ সায়েম fa fa-square বিশ্ব শিক্ষক দিবসে সমাবেশে যোগ দিতে কোম্পানীগঞ্জের শিক্ষকদের ঢাকা যাত্রা

নোয়াখালীতে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘কাচারি ঘর’

একসময় অতিথি আপ্যায়ন, শিক্ষার্থীদের পড়াশোনা, সালিস-বৈঠক ও সামাজিক আড্ডার প্রাণকেন্দ্র ছিল কাচারি ঘর। গ্রামবাংলার সম্ভ্রান্ত পরিবারের আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত সেই কাচারি ঘর এখন নোয়াখালীতে হারিয়ে যেতে বসেছে। কোথাও জরাজীর্ণ, কোথাও পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে অতীত ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে।

একসময় গ্রামবাংলার প্রায় প্রতিটি অভিজাত ও সম্ভ্রান্ত পরিবারের বাড়ির সামনের আঙিনায় দেখা মিলত কাচারি ঘরের। অতিথি, মুসাফির, পথচারী, শিক্ষার্থী ও জায়গিরদের থাকার জন্য নির্মিত এসব ঘর ছিল গ্রামীণ জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কোথাও একে বলা হতো কাচারি ঘর, আবার কোথাও পরিচিত ছিল ‘বাংলা ঘর’ নামে।

নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চলেও একসময় এই ঐতিহ্যের ব্যাপক প্রচলন ছিল। বাড়ির প্রবেশপথের কাছাকাছি কিংবা বাইরের আঙিনায় নির্মিত এসব ঘর বাড়ির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি অতিথিদের বিশ্রাম, শিক্ষার্থীদের পড়াশোনা এবং সামাজিক কর্মকাণ্ড পরিচালনার স্থান হিসেবে ব্যবহৃত হতো।

অতিথি আপ্যায়ন থেকে শিক্ষার কেন্দ্র

দুই হাজার সালের আগেও গ্রামের অনেক বাড়িতে কাচারি ঘর দেখা যেত। সাধারণত চারচালা টিন বা শনের ছাউনি দিয়ে তৈরি করা হতো এসব ঘর। অনেক বাড়িতে আবাসিক গৃহশিক্ষক বা লজিং মাস্টার থাকতেন সেখানে। বাড়ির ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি সকালে মক্তব হিসেবেও ঘরগুলো ব্যবহৃত হতো।

দিনের বেলায় অতিথি ও মুসাফিরদের বিশ্রামের ব্যবস্থা থাকত। সন্ধ্যার পর বসত গল্প-আড্ডা, লুডু খেলা কিংবা জারিগানের আসর। কোথাও শ্রমজীবী মানুষের বিশ্রামের জায়গা হিসেবেও ব্যবহৃত হতো কাচারি ঘর। স্থানীয়দের মতে, বাড়ির মূল বসতঘরের বাইরে অতিথিদের থাকার ব্যবস্থা থাকায় পরিবারের ব্যক্তিগত পরিসর রক্ষার পাশাপাশি বাড়ির নিরাপত্তায়ও কিছুটা ভূমিকা রাখত এসব ঘর।

ইতিহাসের সঙ্গে জড়িয়ে কাচারি ঘর

কাচারি ঘরের সঙ্গে বাংলার প্রশাসনিক ও জমিদারি ব্যবস্থার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। প্রচলিত ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, জমিদারি আমলে বিভিন্ন এলাকায় খাজনা আদায়, হিসাব-নিকাশ এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তির জন্য কাচারি ব্যবহৃত হতো। পরবর্তী সময়ে গ্রামীণ সম্ভ্রান্ত পরিবারের বাড়িতেও কাচারি ঘর সামাজিক যোগাযোগ ও বিচার-সালিসের গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে।

এভাবে কাচারি ঘর শুধু একটি স্থাপনা ছিল না, বরং গ্রামীণ সমাজের শিক্ষা, আতিথেয়তা ও সামাজিক সম্পর্কের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে।

আধুনিকতার চাপে হারাচ্ছে ঐতিহ্য

সময়ের পরিবর্তনে গ্রামীণ জীবনযাত্রায় এসেছে ব্যাপক পরিবর্তন। আধুনিক পাকা ভবন, নতুন নির্মাণশৈলী এবং জীবনযাপনের পরিবর্তনের কারণে কাচারি ঘরের ব্যবহার ক্রমেই কমে গেছে। অনেক বাড়িতে পুরোনো ঘরগুলো ভেঙে ফেলা হয়েছে। কোথাও আবার রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে।

যেসব ঘরে একসময় শিক্ষার্থীদের পড়াশোনার শব্দ, অতিথিদের গল্প-আড্ডা কিংবা সামাজিক বৈঠক বসত, সেসব ঘরের অনেকগুলো এখন নীরব। কোথাও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, আবার কোথাও গোয়ালঘর বা অন্যান্য কাজে ব্যবহার করা হচ্ছে।

স্মৃতি ধরে রেখেছে কিছু কাচারি ঘর

নোয়াখালীর সদর উপজেলার ৪ নম্বর কাদির হানিফ ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য হাফিজ উল্যা বলেন, “আমার বাড়ির বাইরে অবস্থিত কাচারি ঘরটি আগে প্রতিবছর মেরামত করতাম। সেখানে একসময় লজিং মাস্টার থাকতেন। সালিস-বৈঠক ও অতিথিদের বিশ্রামাগার হিসেবেও ঘরটি ব্যবহার করা হতো। এখন আর আগের মতো ব্যবহার হয় না। কাচারি ঘরটি জরাজীর্ণ হয়ে পড়ে আছে। কালের পরিক্রমায় এটি শুধু স্মৃতি হিসেবে টিকে আছে।”

নোয়াখালী জিলা স্কুলের সহকারী শিক্ষক আমির হোসেন বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাচারি ঘর প্রায় বিলুপ্তির পথে। পূর্বপুরুষদের স্মৃতি ও ঐতিহ্য ধরে রাখতে তাঁদের গ্রামে এখনো একটি কাচারি ঘর রয়েছে। তবে সেখানে বর্তমানে কোনো কার্যক্রম নেই। ঘরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

সদর উপজেলার কাদির ইউনিয়নের কৃষ্ণরামপুরের ফার্মেসি ব্যবসায়ী মিঠু বলেন, “ইট-পাথরের আধুনিক ভবনের ভিড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাচারি ঘর হারিয়ে যেতে বসেছে। কোথাও ভগ্নদশায়, কোথাও পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা এসব ঘর এখন অতীতের স্মৃতি বহন করছে। হয়তো কিছুদিন পর সেগুলোও হারিয়ে যাবে। থেকে যাবে শুধু গল্প, স্মৃতি আর লোকজ ঐতিহ্যের পাতায়।”

ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজন

কাচারি ঘর গ্রামবাংলার সামাজিক জীবন, আতিথেয়তা ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এসব স্থাপনা হারিয়ে গেলে শুধু পুরোনো কিছু ঘরই হারাবে না, হারিয়ে যাবে গ্রামীণ সমাজের ইতিহাসেরও একটি অংশ।

তাই অবশিষ্ট কাচারি ঘরগুলোর ইতিহাস ও স্থাপত্যশৈলী নথিভুক্ত করা, প্রয়োজনীয় সংস্কার করা এবং স্থানীয় পর্যায়ে ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া জরুরি। যথাযথ উদ্যোগ নেওয়া গেলে ভবিষ্যৎ প্রজন্মও জানতে পারবে গ্রামবাংলার একসময়ের এই অনন্য ঐতিহ্যের কথা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালীতে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘কাচারি ঘর’

নোয়াখালীতে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘কাচারি ঘর’

প্রকাশিত: 07:10:00 pm, Saturday, 10 October 2026