Dhaka , Saturday, 10 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করলেন নোয়াখালীর পুলিশ সুপার। fa fa-square কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল fa fa-square কবিরহাটে ফ্যামিলি কার্ডের প্রলোভনে অনৈতিক সম্পর্কের অভিযোগ, সমাজকর্মীর বিরুদ্ধে তদন্ত কমিটি fa fa-square সেনবাগে এসিডজাতীয় রাসায়নিক পান করে যুবকের মৃত্যু fa fa-square সেনবাগে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু fa fa-square নোয়াখালী টাইমস’র বার্তা সম্পাদক হলেন আবদুল আজিজ সায়েম fa fa-square বিশ্ব শিক্ষক দিবসে সমাবেশে যোগ দিতে কোম্পানীগঞ্জের শিক্ষকদের ঢাকা যাত্রা fa fa-square বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন ও কার্যকরী কমিটির সভা fa fa-square নোয়াখালীতে ১০ দিনে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক-গ্রেপ্তার ১১০৬ fa fa-square সেনবাগে অভিমান করে বাড়ি থেকে বের হওয়া যুবকের মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক অপরাধ প্রতিরোধের লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদল।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘আমরা সবাই তারেক হবো, দেশ গড়ার অংশ নেব; আমরা সবাই ফখরুল হবো, কোম্পানীগঞ্জ গড়ার অংশ নেব’ স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ মিছিলটি পেশকারহাট ঈদগাহ ময়দান প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে মিছিলটি পেশকারহাট বাজার প্রদক্ষিণ করে রাস্তারমাথায় গিয়ে শেষ হয়। এতে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় মিছিল থেকে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক তথ্যবিষয়ক সম্পাদক ইয়াছিন মাহমুদ সুমনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজীজ আজমির, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান মুক্কি এবং চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল্লাহ আল জাবের।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি তাজুল ইসলাম স্বপন, ছাত্রদল নেতা সানিয়াত ইসলামসহ ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ সমাজ এবং তরুণ প্রজন্মের জন্য বড় ধরনের হুমকি। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তাঁরা আরও বলেন, তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা ও গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। একই সঙ্গে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠন এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বক্তারা একটি সুস্থ, নিরাপদ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠায় তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এ ধরনের সামাজিক সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করলেন নোয়াখালীর পুলিশ সুপার।

কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: 01:08:08 pm, Friday, 9 October 2026