Dhaka , Tuesday, 20 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square জুলুমের বিপরীতে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করেছি: নাছির উদ্দিন নাছির fa fa-square কোম্পানীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার fa fa-square কোম্পানীগঞ্জে ৭০% ভর্তুকি ও বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ fa fa-square বসুরহাট দারুল উলূম একাডেমীতে হিফজ সবক অনুষ্ঠান অনুষ্ঠিত fa fa-square বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ fa fa-square নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা fa fa-square কোম্পানীগঞ্জে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করল আশার আলো কল্যাণ সংস্থা, fa fa-square চাটখিলে ১৭ লাখ টাকা নিয়ে নিখোঁজ ব্যবসায়ী, ৪ দিন পর কুমিল্লায় উদ্ধার fa fa-square কোম্পানীগঞ্জ বসুরহাট বাজারে অবৈধ দখলদারদের উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান fa fa-square বসুরহাটে দুর্গাপূজা উপলক্ষে ৪০০ সনাতনী নারীকে শাড়ি উপহার দিলেন মেয়রপ্রার্থী রাজন

কোম্পানীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম ও পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এ সময় পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি, দর্শনার্থীদের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা, যানজট নিরসন এবং অগ্নিকাণ্ডসহ জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় বজায় রাখার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার যেকোনো প্রয়োজনে প্রশাসন ও পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানান। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে নোয়াখালী জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও আশ্বস্ত করেন পুলিশ সুপার।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু, কোম্জেপানিগঞ্জ থানা কর্ম কর্তা হাবিবুর রহমান,  ও এসআরবির ১১ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পূজা উদ্‌যাপন কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

জুলুমের বিপরীতে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করেছি: নাছির উদ্দিন নাছির

কোম্পানীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

প্রকাশিত: 06:32:46 pm, Monday, 19 October 2026