Dhaka , Monday, 26 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার fa fa-square নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ, fa fa-square সোনাইমুড়ীতে চায়ের দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি, fa fa-square বসুরহাট মাছ বাজারে রুপচাঁদার মতো দেখতে নিষিদ্ধ পিরানহা বিক্রির অভিযোগ, না চিনেই কিনছেন ক্রেতারা, fa fa-square কোম্পানীগঞ্জে যোগিদিয়া যুব সংঘের বিজয়া সম্মিলন, সংবর্ধিত শিক্ষার্থীরা।

নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দুই শতাধিক পাখিসহ দুই ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন এনিমেল রাইটস বিডি ৬৪। উদ্ধার করা পাখিগুলোর অধিকাংশই দেশীয় বিপন্ন প্রজাতির বলে জানা গেছে।

শনিবার রাতে উপজেলার করমবক্স বাজার থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার বারোগাঁও ইউনিয়নের হোসেনপুর এলাকার মো. ইয়াছিন (৫৫) ও পেয়ারাপুর এলাকার শেখ আহম্মদ (৬০)।

এনিমেল রাইটস বিডি ৬৪-এর সভাপতি রাইমন চৌধুরী রনি জানান, আটক দুই ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশায় দেশীয় বিপন্ন প্রজাতির হরিয়াল, ঘুঘু, তিলা ঘুঘু, কট কোয়াল, বিভিন্ন প্রজাতির বক ও শালিকসহ দুই শতাধিক পাখি নিয়ে যাচ্ছিলেন। পাচারের উদ্দেশ্যে পাখিগুলো পরিবহন করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করেন।

খবর পেয়ে বন বিভাগ ও এনিমেল রাইটস বিডি ৬৪-এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাখিগুলো উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা প্রায় ১০ বছর ধরে দেশের বিভিন্ন জেলায় ফাঁদ পেতে পাখি ধরে পাচার করে আসছেন বলে জানিয়েছেন।

কবিরহাট উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, উদ্ধার করা পাখিগুলো লক্ষ্মীপুরের রামগতি উপজেলা থেকে ধরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

তিনি আরও জানান, উদ্ধারের পর স্থানীয় লোকজনের উপস্থিতিতে ১০০টি পাখি কবিরহাটে অবমুক্ত করা হয়েছে। বাকি পাখিগুলো রোববার অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরের পর আটক দুজনকে রোববার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানান বন কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ

নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক

প্রকাশিত: 10:33:47 am, Sunday, 25 October 2026