Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা আরোহী যুবকের মৃত্যু

নোয়াখালীর খবর…

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম কাউসার ইসলাম (৪০)। এ সময় পথচারীসহ আরও দুজন আহত হয়েছেন।

আজ রোববার বেলা ১১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান। এর আগে আজ সকাল ৯টার দিকে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের আপানিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবুল খায়েরের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ৯টার দিকে বেপরোয়া গতির একটি মাইক্রোবাস আপানিয়া বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই সময় কাউসারসহ অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হন। ধাক্কা দেওয়ার পর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এ ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বেলা ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাউসার ইসলামের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার বিষয়টি নোয়াখালীর খবর কে নিশ্চিত করেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া। তিনি বলেন, বেপরোয়া গতিতে কুমিল্লা থেকে চৌমুহনী পৌরসভাগামী একটি মাইক্রোবাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশার এক যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। ঘটনার পর কৌশলে চালক পালিয়ে যান। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা আরোহী যুবকের মৃত্যু

প্রকাশিত: 04:42:32 pm, Sunday, 31 August 2025