Dhaka , Tuesday, 6 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square বিশ্ব শিক্ষক দিবসে প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা পেলেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন fa fa-square কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে, fa fa-square নোয়াখালীতে দীর্ঘদিন বিএনপির রাজনীতি করে ক্ষোভে শিক্ষা জীবনের সার্টিফিকেট পুড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক দলের কর্মী fa fa-square প্যারিসে ‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে মানববন্ধন fa fa-square নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি fa fa-square কোম্পানীগঞ্জে প্রধান শিক্ষক ফারুক ভূঞার ৯ম স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত fa fa-square নোয়াখালীতে গ্রামবাংলার মানুষের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম (বিজ)-এর নতুন শাখার উদ্বোধন fa fa-square মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর, fa fa-square মৎস্য খামারি ও যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি fa fa-square নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে ‘মাদক সেবনে তরুণের মৃত্যু, অসুস্থ ৪

বিশ্ব শিক্ষক দিবসে প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা পেলেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার। এ সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন। শিক্ষকতা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নির্বাচিত শিক্ষকদের সম্মাননা প্রদান করেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০০ জন শিক্ষককে এবার ‘গুণী শিক্ষক’ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে। তালিকায় প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা ও সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়াও চিকিৎসা, কৃষি, প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্রের শিক্ষক রয়েছেন।

অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নোবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগে শিক্ষকতা করছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের হাল বিশ্ববিদ্যালয় থেকে বায়োলজিক্যাল সায়েন্সে স্নাতকোত্তর এবং ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয় থেকে বাস্তুবিদ্যা ও পরিবেশ বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন।

শিক্ষকতার পাশাপাশি গবেষণাক্ষেত্রেও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রেখেছেন অধ্যাপক বেলাল হোসাইন। বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায়ও তার নাম রয়েছে। এছাড়া তিনি অস্ট্রেলিয়ান মিউজিয়াম রিসার্চ ইনস্টিটিউটে জীববৈচিত্র্য বিষয়ে পোস্টডক্টরাল গবেষণা বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন।

এ পর্যন্ত তার ৯৩টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং এসব গবেষণায় মোট সাইটেশন ৯৮৮টি। দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সম্মেলনে তিনি একাধিক গবেষণাপত্র উপস্থাপন করেছেন।

অধ্যাপক বেলাল হোসাইনের গবেষণার প্রধান ক্ষেত্র বাস্তুবিদ্যা, জীববৈচিত্র্য ও পরিবেশ দূষণ। বর্তমানে তিনি নোবিপ্রবির রিসার্চ সেলের পরিচালক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জার্নালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, “একজন শিক্ষক হিসেবে এ সম্মাননা আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। তবে একই সঙ্গে এটি আমার দায়িত্বও বাড়িয়ে দিয়েছে। শিক্ষকতা শুধু শ্রেণিকক্ষে পাঠদান নয়; শিক্ষার্থীদের চিন্তা করতে শেখানো, গবেষণায় উৎসাহিত করা এবং সমাজ ও দেশের জন্য দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলাও একজন শিক্ষকের দায়িত্ব।”

তিনি আরও বলেন, এই সম্মাননা তাকে ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা ও গবেষণায় কাজ করার অনুপ্রেরণা দেবে। এ স্বীকৃতির জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের ভালোবাসা ও সহকর্মীদের সহযোগিতার কথাও উল্লেখ করেন।

অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইনের এ স্বীকৃতিতে নোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

বিশ্ব শিক্ষক দিবসে প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা পেলেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন

বিশ্ব শিক্ষক দিবসে প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা পেলেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন

প্রকাশিত: 06:37:29 pm, Monday, 5 October 2026